Dhaka ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন ২০২৩ ব্যাচ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১৬৭ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি-২০২৩ ব্যাচ। ঈদুল ফিতরের ২য় দিন থেকে অনুষ্ঠিত চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত ৩দিন ব্যাপী এই টুর্নামেন্টের তৃতীয় আসরে ১৮টি এসএসসি ব্যাচ অংশগ্রহণ করে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩.৩০ মিনিটে আঙ্গরত (দেওয়ানপাড়া) মাঠে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল এসএসসি-২০১৭ ব্যাচ ও এসএসসি-২০২৩ ব্যাচ। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ২০২৩ এসএসসি ব্যাচ নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে৷

আরও পড়ুনঃ  মনপুরায় লোকালয়ে ঢোকা চিত্রা হরিণ উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত

১৫৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্য লড়াইয়ের পরেও ২০১৭ এসএসসি ব্যাচ নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৬ রান করার ফলে ১১ রানে জয়লাভ করে ২০২৩ এসএসসি ব্যাচ। টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ২০১৭ ব্যাচের আল ইমরান। পুরো টুর্নামেন্টে ভালো ব্যাটিং দক্ষতা দেখানোর কারণে সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন ২০১৭ ব্যাচের নাসের। এছাড়া পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখানোর ফলে সেরা বোলার নির্বাচিত হয়েছেন ২০২৩ ব্যাচের মুন্না। ফাইনালে ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফর্ম করে প্লেয়ার অফ দ্যা ফাইনালও নির্বাচিত হয়েছেন তিনি। টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী রিফাতুল হাসান চৌধুরী সৈকত বলেন, “এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে সকল ব্যাচের একটি মিলনমেলা সম্পন্ন হয়েছে। হার-জিত এখানে বড় কথা নয়।সকলের সহযোগিতার ফলে টুর্নামেন্টটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

আরও পড়ুনঃ  মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি, অর্ধশতাধিক সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন ২০২৩ ব্যাচ

আপডেটের সময়: ০৮:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি-২০২৩ ব্যাচ। ঈদুল ফিতরের ২য় দিন থেকে অনুষ্ঠিত চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত ৩দিন ব্যাপী এই টুর্নামেন্টের তৃতীয় আসরে ১৮টি এসএসসি ব্যাচ অংশগ্রহণ করে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩.৩০ মিনিটে আঙ্গরত (দেওয়ানপাড়া) মাঠে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল এসএসসি-২০১৭ ব্যাচ ও এসএসসি-২০২৩ ব্যাচ। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ২০২৩ এসএসসি ব্যাচ নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে৷

আরও পড়ুনঃ  হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্য লড়াইয়ের পরেও ২০১৭ এসএসসি ব্যাচ নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৬ রান করার ফলে ১১ রানে জয়লাভ করে ২০২৩ এসএসসি ব্যাচ। টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ২০১৭ ব্যাচের আল ইমরান। পুরো টুর্নামেন্টে ভালো ব্যাটিং দক্ষতা দেখানোর কারণে সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন ২০১৭ ব্যাচের নাসের। এছাড়া পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখানোর ফলে সেরা বোলার নির্বাচিত হয়েছেন ২০২৩ ব্যাচের মুন্না। ফাইনালে ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফর্ম করে প্লেয়ার অফ দ্যা ফাইনালও নির্বাচিত হয়েছেন তিনি। টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী রিফাতুল হাসান চৌধুরী সৈকত বলেন, “এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে সকল ব্যাচের একটি মিলনমেলা সম্পন্ন হয়েছে। হার-জিত এখানে বড় কথা নয়।সকলের সহযোগিতার ফলে টুর্নামেন্টটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

আরও পড়ুনঃ  ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি