Dhaka ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ জুমারবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে, ৪নং মামুদপুর-চাঁনপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত উত্তর পতেঙ্গাস্থ মুসলিমাবাদে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী মোহাম্মদ হোসাইন চৌধুরী ট্রাস্টের উদ্যোগে ১০০ বন্যাকবলিত পরিবারকে ত্রাণ ও নগদ সহায়তা গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিএনপির ত্রাণ বিতরণ: বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর ফয়েজ আল মোখলেসের আগমনে উৎসবের আমেজ, হোসেনপুরে ছাত্রদলের বর্ণাঢ্য সংবর্ধনা কোনাবাড়ী সড়কে স্টিকার বাণিজ্যে’ মাসে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ নির্মাণের তিন মাসেই ভেঙ্গে পড়ল সংযোগ সড়ক, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি

ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নের বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে মুখর মধুপুর জাতীয় উদ্যান

মোঃ রাসেল রানা,ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের উদ্যোগে আজ শুক্রবার (১৭ জুলাই) মধুপুর জাতীয় উদ্যানে দিনব্যাপী বনভোজন (পিকনিক) অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত এ বনভোজন আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়। সকালে লক্ষিন্দর ইউনিয়ন থেকে অংশগ্রহণকারীরা মধুপুর জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে পৌঁছে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বনভ্রমণ, দলীয় খেলাধুলা, ফটোসেশন, আড্ডা এবং প্রীতিভোজে অংশ নেন। বনভ্রমণের সময় জাতীয় উদ্যানের বিভিন্ন অংশে থাকা নানা প্রজাতির বিরল পশু-পাখি দেখে অংশগ্রহণকারীরা দারুণ আনন্দিত হন। প্রকৃতির নিবিড় পরিবেশ এবং জীববৈচিত্র্যের সমারোহ সবার মনে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করে। অনেকেই এই অভিজ্ঞতাকে স্মরণীয় বলে অভিহিত করেন। আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ বনভোজনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  চীনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস অর্জন বাঁশখালীর ছেলে তাহসিনের

বনভোজনের আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন মোঃ জাহিদুল ইসলাম কাফি, মোঃ আবু বকর সিদ্দিক বাবু, মোঃ আল-আমিন, নূর হোসেন আপন আলভি মোঃ আমজাদ হোসেন এবং শাওন হাসান শাকিল। এছাড়াও বনভোজন সফল করতে আরও অনেক স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাস, হাসি, আড্ডা ও মিলনমেলার মধ্য দিয়ে বনভোজনের সফল সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী বছর আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ২টি ড্রেজার ধ্বংস
Tag :
জনপ্রিয় পোস্ট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ সনাক্ত ও উদ্ধার কারির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ

ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নের বনভোজনে আনন্দ-উচ্ছ্বাসে মুখর মধুপুর জাতীয় উদ্যান

আপডেটের সময়: ০৫:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মোঃ রাসেল রানা,ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের উদ্যোগে আজ শুক্রবার (১৭ জুলাই) মধুপুর জাতীয় উদ্যানে দিনব্যাপী বনভোজন (পিকনিক) অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত এ বনভোজন আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়। সকালে লক্ষিন্দর ইউনিয়ন থেকে অংশগ্রহণকারীরা মধুপুর জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে পৌঁছে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বনভ্রমণ, দলীয় খেলাধুলা, ফটোসেশন, আড্ডা এবং প্রীতিভোজে অংশ নেন। বনভ্রমণের সময় জাতীয় উদ্যানের বিভিন্ন অংশে থাকা নানা প্রজাতির বিরল পশু-পাখি দেখে অংশগ্রহণকারীরা দারুণ আনন্দিত হন। প্রকৃতির নিবিড় পরিবেশ এবং জীববৈচিত্র্যের সমারোহ সবার মনে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করে। অনেকেই এই অভিজ্ঞতাকে স্মরণীয় বলে অভিহিত করেন। আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ বনভোজনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  চীনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস অর্জন বাঁশখালীর ছেলে তাহসিনের

বনভোজনের আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন মোঃ জাহিদুল ইসলাম কাফি, মোঃ আবু বকর সিদ্দিক বাবু, মোঃ আল-আমিন, নূর হোসেন আপন আলভি মোঃ আমজাদ হোসেন এবং শাওন হাসান শাকিল। এছাড়াও বনভোজন সফল করতে আরও অনেক স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাস, হাসি, আড্ডা ও মিলনমেলার মধ্য দিয়ে বনভোজনের সফল সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী বছর আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।

আরও পড়ুনঃ  ক্যান্সারে আক্রান্ত তানিয়া বেগমের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন