Dhaka ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

গাজীপুর চন্দনা চৌরাস্তায় হকারদের বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ রাসেল মিয়া: ভাত দেন, কাজ দেন, নইলে বসতে দেন”—জীবিকার দাবিতে সরব ক্ষুদ্র ব্যবসায়ীরাগা জীপুরের চন্দনা চৌরাস্তায় জীবিকার নিরাপত্তা ও কর্মসংস্থানের দাবিতে হকারদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি। “ভাত দেন, কাজ দেন, নইলে হকার বসতে দেন”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন শতাধিক হকার, দিনমজুর ও স্থানীয় সাধারণ মানুষ।আজ সোমবার দুপুরে চন্দনা চৌরাস্তার ব্যস্ত সড়কে এ কর্মসূচি পালিত হয়। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে রাস্তায় ছোট ব্যবসা করলেও বারবার উচ্ছেদ অভিযান ও প্রশাসনিক বাধার কারণে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা

বিক্ষোভকারীরা জানান, প্রতিদিনের আয়ে তাদের পরিবার চলে। হঠাৎ করে উচ্ছেদ করা হলে আয় বন্ধ হয়ে যায়, ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেকেই ঋণের বোঝা ও বেকারত্বের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা কোনো অবৈধ কাজ করতে চাই না। আমরা শুধু আমাদের পরিবারের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করতে চাই। যদি সরকার বা প্রশাসন আমাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয়, তাহলে আমরা সেখানেই কাজ করতে প্রস্তুত। অন্যথায় আমাদের আগের মতো ব্যবসা করার সুযোগ দিতে হবে।তারা আরও বলেন, হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিলে একদিকে যেমন যানজট কমবে, অন্যদিকে তাদের জীবিকাও নিরাপদ হবে। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে বলেও জানান তারা।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও প্রতিবন্ধী শিশু আহত

আয়োজক সংগঠন ‘চন্দনা চৌরাস্তা হকার্স’-এর নেতারা জানান, তাদের এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষও হকারদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, হকাররা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের জীবিকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।
শেষে বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং একটি টেকসই সমাধানের মাধ্যমে তাদের জীবিকা নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

গাজীপুর চন্দনা চৌরাস্তায় হকারদের বিক্ষোভ ও মানববন্ধন

আপডেটের সময়: ০৯:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

মোঃ রাসেল মিয়া: ভাত দেন, কাজ দেন, নইলে বসতে দেন”—জীবিকার দাবিতে সরব ক্ষুদ্র ব্যবসায়ীরাগা জীপুরের চন্দনা চৌরাস্তায় জীবিকার নিরাপত্তা ও কর্মসংস্থানের দাবিতে হকারদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি। “ভাত দেন, কাজ দেন, নইলে হকার বসতে দেন”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন শতাধিক হকার, দিনমজুর ও স্থানীয় সাধারণ মানুষ।আজ সোমবার দুপুরে চন্দনা চৌরাস্তার ব্যস্ত সড়কে এ কর্মসূচি পালিত হয়। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে রাস্তায় ছোট ব্যবসা করলেও বারবার উচ্ছেদ অভিযান ও প্রশাসনিক বাধার কারণে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

আরও পড়ুনঃ  জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিক্ষোভকারীরা জানান, প্রতিদিনের আয়ে তাদের পরিবার চলে। হঠাৎ করে উচ্ছেদ করা হলে আয় বন্ধ হয়ে যায়, ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেকেই ঋণের বোঝা ও বেকারত্বের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা কোনো অবৈধ কাজ করতে চাই না। আমরা শুধু আমাদের পরিবারের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করতে চাই। যদি সরকার বা প্রশাসন আমাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয়, তাহলে আমরা সেখানেই কাজ করতে প্রস্তুত। অন্যথায় আমাদের আগের মতো ব্যবসা করার সুযোগ দিতে হবে।তারা আরও বলেন, হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিলে একদিকে যেমন যানজট কমবে, অন্যদিকে তাদের জীবিকাও নিরাপদ হবে। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে বলেও জানান তারা।

আরও পড়ুনঃ  বগুড়ায় ড্রেন নির্মাণকাজের সময় মাটির নিচে মিলল এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি

আয়োজক সংগঠন ‘চন্দনা চৌরাস্তা হকার্স’-এর নেতারা জানান, তাদের এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষও হকারদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, হকাররা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের জীবিকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।
শেষে বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং একটি টেকসই সমাধানের মাধ্যমে তাদের জীবিকা নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত