
স্টাফ রিপোর্টার গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— রবিন (৩০), রায়হান (২৫), মোছাঃ আসমা আক্তার (৩৫) এবং মোঃ আরিফুল ইসলাম (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট।
এছাড়া অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি বারিক ইসলাম (২৮) কে গ্রেফতার করা হয়েছে। সড়ক পরিবহন আইনের মামলায় গ্রেফতার করা হয় মোঃ ফারুক (৪৮) নামের একজনকে। অন্যদিকে, সিআর পরোয়ানাভুক্ত আসামি সখিনা খাতুন (৫০) ও রবি আক্তার (৩৬) এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আল আমিন (৪৯) কে গ্রেফতার করে পুলিশ।বাসন থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 

















