Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাইবান্ধা জমি বিরোধে যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন নারী-শিশুসহ গুরুতর আহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৩৩ সময় দেখুন

‎ মোঃ সুজা মিয়া জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার খোলাটি ইউনিয়নের পশ্চিম কোমরননই (দশানি) গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ভয়াবহ ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল্লাহর ছেলে মোখলেছ গুরুতর আহত হয়ে তার ডান হাতের কব্জি হারিয়েছেন। একই ঘটনায় আতাউর রহমানসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মোখলেছের সঙ্গে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে রনি মিয়ার সাথে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নিলে রনি মিয়া বাড়ি থেকে ধারালো অস্ত্র এনে মোখলেছের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় মোখলেছকে প্রথমে গাইবান্ধা থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ খবরে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

‎অভিযোগ রয়েছে, এ ঘটনার পর রনি মিয়া থেমে না থেকে পাশের বাড়িতে ঢুকে আরও তাণ্ডব চালায়। তিনি নিজের চাচী জরিনা বেগম (৪০) ও ভাতিজির স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের ওপর এলোপাতাড়ি মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। একই ঘটনায় আতাউর রহমানসহ মোখলেছের পরিবারের আরও সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় জরিনা বেগম বাদী হয়ে রনি মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম সীমান্তে মানবিক সংকট: শূন্যরেখায় দুই শিশুসহ পরিবারের অনিশ্চিত দিনযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

গাইবান্ধা জমি বিরোধে যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন নারী-শিশুসহ গুরুতর আহত

আপডেটের সময়: ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

‎ মোঃ সুজা মিয়া জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার খোলাটি ইউনিয়নের পশ্চিম কোমরননই (দশানি) গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ভয়াবহ ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল্লাহর ছেলে মোখলেছ গুরুতর আহত হয়ে তার ডান হাতের কব্জি হারিয়েছেন। একই ঘটনায় আতাউর রহমানসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে মোখলেছের সঙ্গে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে রনি মিয়ার সাথে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নিলে রনি মিয়া বাড়ি থেকে ধারালো অস্ত্র এনে মোখলেছের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় মোখলেছকে প্রথমে গাইবান্ধা থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ খবরে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে সনাক্তকরণ কিট বিতরণ

‎অভিযোগ রয়েছে, এ ঘটনার পর রনি মিয়া থেমে না থেকে পাশের বাড়িতে ঢুকে আরও তাণ্ডব চালায়। তিনি নিজের চাচী জরিনা বেগম (৪০) ও ভাতিজির স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের ওপর এলোপাতাড়ি মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। একই ঘটনায় আতাউর রহমানসহ মোখলেছের পরিবারের আরও সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় জরিনা বেগম বাদী হয়ে রনি মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু