Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পঞ্চম বাংলাদেশ স্কাউটস দি

মোঃ সুজা মিয়া  জেলা প্রতিনিধি গাইবান্ধা: নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পঞ্চম বাংলাদেশ স্কাউটস দিবস। বুধবার (৮ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্কাউট ও জেলা রোভার স্কাউটস-এর যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি রঙিন র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট এবং রোভার স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা

র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার জনাব মোঃ মিনহাজুল রহমান নয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা স্কাউটস-এর সভাপতি জনাব মাসুদুর রহমান মোল্লা, যিনি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ ও সুশৃঙ্খল জীবন গঠনে স্কাউটিংয়ের বিকল্প নেই। প্রতিটি ঘরে স্কাউটিংয়ের বার্তা পৌঁছে দিতে হবে যাতে তরুণ সমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে পারে।

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে দুইশো বছরের পুরোনো চাম্বলের সিমাই খাল

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জনাব হেদায়েতুল ইসলাম জেলা স্কাউট সম্পাদক জনাব আব্দুল মালেক সরকার জেলা রোভার সম্পাদক জনাব তামজিদুর রহমান তুহিন জেলা কাব স্কাউট লিডার জনাব শফিউর রহমান সভায় বক্তারা স্কাউটিং আন্দোলনের গুরুত্ব তুলে ধরে গাইবান্ধা জেলায় এই আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কমিশনার, সম্পাদক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। সারাদেশের ন্যায় গাইবান্ধাতেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  ধোবাউড়ায় শি*শু হ*ত্যা: ঘটনাস্থল পরিদর্শন করলেন -পুলিশ সুপার
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পঞ্চম বাংলাদেশ স্কাউটস দি

আপডেটের সময়: ০৮:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

মোঃ সুজা মিয়া  জেলা প্রতিনিধি গাইবান্ধা: নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পঞ্চম বাংলাদেশ স্কাউটস দিবস। বুধবার (৮ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্কাউট ও জেলা রোভার স্কাউটস-এর যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি রঙিন র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট এবং রোভার স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী

র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার জনাব মোঃ মিনহাজুল রহমান নয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা স্কাউটস-এর সভাপতি জনাব মাসুদুর রহমান মোল্লা, যিনি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ ও সুশৃঙ্খল জীবন গঠনে স্কাউটিংয়ের বিকল্প নেই। প্রতিটি ঘরে স্কাউটিংয়ের বার্তা পৌঁছে দিতে হবে যাতে তরুণ সমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে পারে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ