
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গাইবান্ধা জেলা হাসপাতাল ও তৎসংলগ্ন সড়কে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গাইবান্ধার জেলা প্রশাসক, সিভিল সার্জন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে জেলা হাসপাতাল ও আশপাশের সড়কে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
প্রতিবেদকের নাম 




















