Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন, দোকান বন্ধ রেখে ৪ দফা দাবি

মোঃ সুজা মিয়া জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে জেলার সাধারণ ঔষধ ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অধিকাংশ ঔষধের দোকান বন্ধ রাখা হয়। মানববন্ধনে শতাধিক সাধারণ ঔষধ ব্যবসায়ী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, গত প্রায় দুই দশক ধরে গাইবান্ধা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)-এর নামে অসাংগঠনিকভাবে কথিত আহ্বায়ক কমিটি গঠন করে একটি মহল বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে আসছে, যা নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

আরও পড়ুনঃ  ঈদগাঁও বাজারে অটোরিকশার দৌরাত্ম্য: ডিসি সড়কে জনদুর্ভোগ চরমে

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাবেক আহ্বায়ক শরিফুল কবির রনি, সদস্য রেজা তৌফিকুল রহমান, শহিদুর রহমান, মিঠু ও আবু সাইদ শিমুলসহ অন্যান্যরা।
তারা চার দফা দাবির মধ্যে উল্লেখ করেন—
১. জেলার কথিত অবৈধ কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে।
২. বাতিল ঘোষিত আহ্বায়ক কমিটির সকল সদস্যের পদ নিষিদ্ধ করতে হবে।
৩. গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অবৈধ কমিটি গঠনের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. প্রশাসনের তদারকিতে সাংগঠনিক নিয়ম মেনে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে।
তবে সাধারণ মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় কয়েকটি ঔষধের দোকান খোলা রাখা হয় বলে জানান ব্যবসায়ীরা।
দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  আগানগর আমবাগীচা খেলার মাঠকে আধুনিকায়নের উদ্যোগ: পরিদর্শন করলেন ইউএনও
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন, দোকান বন্ধ রেখে ৪ দফা দাবি

আপডেটের সময়: ০৫:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

মোঃ সুজা মিয়া জেলা প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে জেলার সাধারণ ঔষধ ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অধিকাংশ ঔষধের দোকান বন্ধ রাখা হয়। মানববন্ধনে শতাধিক সাধারণ ঔষধ ব্যবসায়ী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, গত প্রায় দুই দশক ধরে গাইবান্ধা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)-এর নামে অসাংগঠনিকভাবে কথিত আহ্বায়ক কমিটি গঠন করে একটি মহল বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে আসছে, যা নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাবেক আহ্বায়ক শরিফুল কবির রনি, সদস্য রেজা তৌফিকুল রহমান, শহিদুর রহমান, মিঠু ও আবু সাইদ শিমুলসহ অন্যান্যরা।
তারা চার দফা দাবির মধ্যে উল্লেখ করেন—
১. জেলার কথিত অবৈধ কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে।
২. বাতিল ঘোষিত আহ্বায়ক কমিটির সকল সদস্যের পদ নিষিদ্ধ করতে হবে।
৩. গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অবৈধ কমিটি গঠনের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. প্রশাসনের তদারকিতে সাংগঠনিক নিয়ম মেনে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে।
তবে সাধারণ মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় কয়েকটি ঔষধের দোকান খোলা রাখা হয় বলে জানান ব্যবসায়ীরা।
দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ উপজেলায় প্রশাসনের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী