Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, সাঘাটায় শোকের ছায়া

মোঃ রাসেল মিয়া স্টাফ রিপোর্টার সাঘাটা (গাইবান্ধা) গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দী গ্রামে সুজন মিয়া (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৪ এপ্রিল) রাতে পারিবারিক অভিমানের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর দীঘলকান্দী গ্রামের গোলজার রহমানের ছেলে সুজন মিয়া বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য আগ্রহী ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার জন্য পাত্রী খোঁজার চেষ্টা চলছিল। তবে তার অস্বাভাবিক আচরণ, লম্বা চুল ও দাড়ির কারণে মেয়েপক্ষ বারবার তাকে অপছন্দ করে ফিরিয়ে দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন সুজন। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান সুজন। পরদিন সকালে তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের লোকজনকে ডাকেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ঘরের ধরনার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীর গর্ব: বিজিবির সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পেলেন আব্দুল্যাহ আল মামুন

ঘটনার খবর পেয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনাস্থলে যান। পরে এসআই উজ্জ্বল শাহা লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে সুজনের পরিবার বা এলাকাবাসীর পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, সাঘাটায় শোকের ছায়া

আপডেটের সময়: ০৩:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

মোঃ রাসেল মিয়া স্টাফ রিপোর্টার সাঘাটা (গাইবান্ধা) গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দী গ্রামে সুজন মিয়া (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৪ এপ্রিল) রাতে পারিবারিক অভিমানের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর দীঘলকান্দী গ্রামের গোলজার রহমানের ছেলে সুজন মিয়া বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য আগ্রহী ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার জন্য পাত্রী খোঁজার চেষ্টা চলছিল। তবে তার অস্বাভাবিক আচরণ, লম্বা চুল ও দাড়ির কারণে মেয়েপক্ষ বারবার তাকে অপছন্দ করে ফিরিয়ে দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন সুজন। পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান সুজন। পরদিন সকালে তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের লোকজনকে ডাকেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ঘরের ধরনার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

আরও পড়ুনঃ  ঈদগাঁও বাজারে অটোরিকশার দৌরাত্ম্য: ডিসি সড়কে জনদুর্ভোগ চরমে

ঘটনার খবর পেয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনাস্থলে যান। পরে এসআই উজ্জ্বল শাহা লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে সুজনের পরিবার বা এলাকাবাসীর পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলায় যুবকের ভাসমান মরদেহ