Dhaka ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ীতে ১০ টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন, সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০২৫ ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর: ইউএনএইচসিআর ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: রাস্তাঘাট ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত  ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী রুমার পলিকা পাড়ায় সাংগ্রাই উৎসবে জলকেলির আনন্দে মুখর পাহাড় গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং গরমে মানুষের হাঁসফাঁস

কেমন হতে যাচ্ছে বিএনপির মন্ত্রিসভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ কেমন হতে যাচ্ছে বিএনপির মন্ত্রিসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে তারেক রহমানের মন্ত্রিসভায় তরুণদের মধ্য থেকে কারা স্থান পাচ্ছেন এবং জোটের শরিক দলগুলোর নেতারা মন্ত্রিসভায় থাকছেন কি না, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

এ বিষয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও বিএনপির পক্ষ থেকে এখনো মন্ত্রিসভার আকার কিংবা সদস্যদের নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা হতে যাচ্ছে নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত। একই সঙ্গে বিএনপির জোটভুক্ত শরিক দলগুলোর কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, তারেক রহমান মন্ত্রিসভার আকার তুলনামূলকভাবে ছোট রাখার কথা ভাবছেন। আওয়ামী লীগ সরকারের সময় যেসব মন্ত্রণালয় ভেঙে আলাদা করা হয়েছিল, সেগুলোর কয়েকটিকে আগের কাঠামোয় ফিরিয়ে আনা হতে পারে। পাশাপাশি একই ধরনের কাজ করে এমন একাধিক মন্ত্রণালয় একীভূত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

আরও পড়ুনঃ  আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়ক পরিবহন, সেতু ও রেল বিভাগ একই মন্ত্রণালয়ের আওতায় আসতে পারে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ধারণা, নতুন মন্ত্রিসভায় অন্তত ২৪ জন পূর্ণমন্ত্রী থাকতে পারেন। এর বাইরে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে আরও অন্তত ১২ জনকে রাখা হতে পারে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বরাতে জানা গেছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণদের পাশাপাশি মেধাবী তরুণদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্ণমন্ত্রী হিসেবে কম বিতর্কিত এবং অতীতে মন্ত্রণালয় পরিচালনায় সফল, এমন অভিজ্ঞ নেতারা অগ্রাধিকার পাচ্ছেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে বিবেচনায় রাখা হয়েছে অভিজ্ঞতা কম হলেও মেধাবী নেতাদের। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে যাদের নাম মন্ত্রিসভার আলোচনায় রয়েছে, তাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যদিও রাষ্ট্রপতি পদেও তার নাম শোনা যাচ্ছে। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ আরও কয়েকজনের নাম মন্ত্রীদের তালিকায় থাকার কথা শোনা গেছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের নৌ-অবরোধে নেই ব্রিটেন দূরত্ব মিত্ররাও

নারী নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নামও আলোচনায় রয়েছে। তরুণ নেতাদের মধ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু ও ইশরাক হোসেনকে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া নিজ দল ছেড়ে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়লাভ করা ববি হাজ্জাজ ও শাহাদাত হোসেন সেলিমের নামও তালিকায় রয়েছে। বিএনপির শরিক দলগুলো থেকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন তিন নেতা। তারা হলেন—বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের নুরুল হক নুর। বিএনপির নীতিনির্ধারণী নেতারা জানিয়েছেন, এই তিনজনেরই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে যারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না, তাদের কেউ কেউ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী,

কেমন হতে যাচ্ছে বিএনপির মন্ত্রিসভা

আপডেটের সময়: ০৭:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ কেমন হতে যাচ্ছে বিএনপির মন্ত্রিসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের নেতৃত্বে প্রথম মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে তারেক রহমানের মন্ত্রিসভায় তরুণদের মধ্য থেকে কারা স্থান পাচ্ছেন এবং জোটের শরিক দলগুলোর নেতারা মন্ত্রিসভায় থাকছেন কি না, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

এ বিষয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও বিএনপির পক্ষ থেকে এখনো মন্ত্রিসভার আকার কিংবা সদস্যদের নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা হতে যাচ্ছে নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত। একই সঙ্গে বিএনপির জোটভুক্ত শরিক দলগুলোর কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, তারেক রহমান মন্ত্রিসভার আকার তুলনামূলকভাবে ছোট রাখার কথা ভাবছেন। আওয়ামী লীগ সরকারের সময় যেসব মন্ত্রণালয় ভেঙে আলাদা করা হয়েছিল, সেগুলোর কয়েকটিকে আগের কাঠামোয় ফিরিয়ে আনা হতে পারে। পাশাপাশি একই ধরনের কাজ করে এমন একাধিক মন্ত্রণালয় একীভূত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের নৌ-অবরোধে নেই ব্রিটেন দূরত্ব মিত্ররাও

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়ক পরিবহন, সেতু ও রেল বিভাগ একই মন্ত্রণালয়ের আওতায় আসতে পারে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ধারণা, নতুন মন্ত্রিসভায় অন্তত ২৪ জন পূর্ণমন্ত্রী থাকতে পারেন। এর বাইরে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে আরও অন্তত ১২ জনকে রাখা হতে পারে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বরাতে জানা গেছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণদের পাশাপাশি মেধাবী তরুণদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্ণমন্ত্রী হিসেবে কম বিতর্কিত এবং অতীতে মন্ত্রণালয় পরিচালনায় সফল, এমন অভিজ্ঞ নেতারা অগ্রাধিকার পাচ্ছেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে বিবেচনায় রাখা হয়েছে অভিজ্ঞতা কম হলেও মেধাবী নেতাদের। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে যাদের নাম মন্ত্রিসভার আলোচনায় রয়েছে, তাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যদিও রাষ্ট্রপতি পদেও তার নাম শোনা যাচ্ছে। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ আরও কয়েকজনের নাম মন্ত্রীদের তালিকায় থাকার কথা শোনা গেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে গ্যালারিতে জাইমা রহমান