Dhaka ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুলিয়ারচরে তিন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। শুক্রবার (৫ জুন) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন। সকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কিশোরগঞ্জের বাস্তবায়নে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব শাহাদাৎ হোসেন কবির, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন, বিএনপি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর পূর্বপাড়া আবির শেখ পারিবারিক কবরস্থানে গিয়ে প্রয়াত বিএনপি নেতা জলিল আহমেদ শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

এরপর লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়নভিত্তিক মাদক প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। দুপুরে প্রতিমন্ত্রী পূর্ব গোবরিয়া গ্রামের গোবরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করে। পরে “নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন” প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত গোবরিয়া ইশায়াতুল উলূম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তার হাতে মানপত্র তুলে দেয়। বাদ জুমা একই ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া দারুল উলূম হোসাইনিয়া জগতচর মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সভা শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ তার হাতে মানপত্র প্রদান করে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের প্রাণহানি, এলাকায় চাঞ্চল্য
Tag :
জনপ্রিয় পোস্ট

বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী

কুলিয়ারচরে তিন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেটের সময়: ০৯:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। শুক্রবার (৫ জুন) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন। সকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কিশোরগঞ্জের বাস্তবায়নে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব শাহাদাৎ হোসেন কবির, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন, বিএনপি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর পূর্বপাড়া আবির শেখ পারিবারিক কবরস্থানে গিয়ে প্রয়াত বিএনপি নেতা জলিল আহমেদ শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুনঃ  মোহনপুর ও কেশরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ

এরপর লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়নভিত্তিক মাদক প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। দুপুরে প্রতিমন্ত্রী পূর্ব গোবরিয়া গ্রামের গোবরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করে। পরে “নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন” প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত গোবরিয়া ইশায়াতুল উলূম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তার হাতে মানপত্র তুলে দেয়। বাদ জুমা একই ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া দারুল উলূম হোসাইনিয়া জগতচর মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সভা শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ তার হাতে মানপত্র প্রদান করে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি