Dhaka ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

মোঃ রাসেল মিয়া: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা চোর চক্রের ব্যবহৃত একটি ট্রাকে অগ্নিসংযোগও করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র বাঘচালা গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। চোরেরা গোয়ালঘর থেকে গরু বের করার সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে বেরিয়ে এসে চোর চক্রকে ঘেরাও করে। এসময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  গোলামবাজার বেগুনবাড়ি রোডে অনিরাপদ বৈদ্যুতিক পোল ও ট্রান্সফরমার: বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

নিহতরা হলেন— ১. সেলিম, পটুয়াখালী, বরিশাল ২. আজাহার, বদনী ভাঙ্গা, শ্রীপুর, গাজীপুর ৩. কৃষ্ণ, সিলেট সদর কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, নিহতরা আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা কালিয়াকৈরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় কৃষকের গরু চুরির সঙ্গে জড়িত ছিল বলে দাবি পুলিশের। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

আপডেটের সময়: ০৬:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মোঃ রাসেল মিয়া: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা চোর চক্রের ব্যবহৃত একটি ট্রাকে অগ্নিসংযোগও করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র বাঘচালা গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। চোরেরা গোয়ালঘর থেকে গরু বের করার সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে বেরিয়ে এসে চোর চক্রকে ঘেরাও করে। এসময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

নিহতরা হলেন— ১. সেলিম, পটুয়াখালী, বরিশাল ২. আজাহার, বদনী ভাঙ্গা, শ্রীপুর, গাজীপুর ৩. কৃষ্ণ, সিলেট সদর কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, নিহতরা আন্তঃজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা কালিয়াকৈরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় কৃষকের গরু চুরির সঙ্গে জড়িত ছিল বলে দাবি পুলিশের। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় দুই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১