Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩০ সময় দেখুন

জিহাদুল ইসলাম: স্টাফ রিপোর্টার: রাজধানীর বসিলায় পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন এবং মোহাম্মদপুর থানার “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪:০০ ঘটিকায় রাজধানীর বসিলায় ডিএমপির পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন তিনি।উদ্বোধনের পর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পুলিশ ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পুলিশ ক্যাম্পটি বসিলা এলাকাবাসীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

আরও পড়ুনঃ  বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

পরবর্তীতে মোহাম্মদপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশি সেবা আরো জনবান্ধব ও গণমুখী করার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এসময় অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।ওপেন হাউজ ডে তে মাদক, জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, সামাজিক অবক্ষয় রোধে সুধী সমাজের দায়িত্ব-কর্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনেন ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে গোপনে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা;ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন;র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার ,তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান,ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম, ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোহাম্মদপুর থানার ব্যাবসায়িক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাস ভাড়া বাড়াল সরকার
Tag :
জনপ্রিয় পোস্ট

ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

আপডেটের সময়: ১০:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জিহাদুল ইসলাম: স্টাফ রিপোর্টার: রাজধানীর বসিলায় পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন এবং মোহাম্মদপুর থানার “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪:০০ ঘটিকায় রাজধানীর বসিলায় ডিএমপির পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন তিনি।উদ্বোধনের পর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পুলিশ ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পুলিশ ক্যাম্পটি বসিলা এলাকাবাসীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

আরও পড়ুনঃ  বাস ভাড়া বাড়াল সরকার

পরবর্তীতে মোহাম্মদপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশি সেবা আরো জনবান্ধব ও গণমুখী করার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এসময় অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।ওপেন হাউজ ডে তে মাদক, জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, সামাজিক অবক্ষয় রোধে সুধী সমাজের দায়িত্ব-কর্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনেন ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে গোপনে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ইতালির সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী