Dhaka ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা নারায়ণগঞ্জে ট্রাক চাপায় নারী পোশাকশ্রমিকের করুণ মৃত্যুতে উত্তাল শ্রমিক সংগঠন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা সীমানা পেরিয়ে নতুন ইতিহাস: হাতিরঝিলে অনুষ্ঠিত হলো দেশের প্রথম নৈশকালীন আলট্রা ম্যারাথন। দোয়ার মাহফিলের নামে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার চায় তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। সেই লক্ষ্যেই আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব কটি ধাপের নির্বাচন শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ। তৃণমূলের এই প্রতিষ্ঠানগুলো যত শক্তিশালী হবে, দেশের গণতন্ত্র ও রাষ্ট্রকাঠামো ততটাই সুসংহত হবে। সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণকে সম্পৃক্ত করার জন্য তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী

বিগত সরকারের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গত ১৬ বছরে স্থানীয় সরকার খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যার ফলে অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, পানি সরবরাহ ও প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দুর্নীতির যে চিত্র সামনে এসেছে, তা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে তদন্ত করবে। ভবিষ্যতে যেন এই ধরনের অনিয়ম আর না ঘটে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এই ধরনের মতবিনিময় সরকারের কর্মসূচিগুলোকে আরও গতিশীল করবে।

আরও পড়ুনঃ  জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয় বড় সমস্যা
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব : ফখরুল

আপডেটের সময়: ০৫:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার চায় তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। সেই লক্ষ্যেই আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব কটি ধাপের নির্বাচন শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ। তৃণমূলের এই প্রতিষ্ঠানগুলো যত শক্তিশালী হবে, দেশের গণতন্ত্র ও রাষ্ট্রকাঠামো ততটাই সুসংহত হবে। সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণকে সম্পৃক্ত করার জন্য তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সরকারের ছয় মাসের গতিশীল পদক্ষেপে কাজের গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে : সেতুমন্ত্রী

বিগত সরকারের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গত ১৬ বছরে স্থানীয় সরকার খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যার ফলে অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, পানি সরবরাহ ও প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দুর্নীতির যে চিত্র সামনে এসেছে, তা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে তদন্ত করবে। ভবিষ্যতে যেন এই ধরনের অনিয়ম আর না ঘটে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এই ধরনের মতবিনিময় সরকারের কর্মসূচিগুলোকে আরও গতিশীল করবে।

আরও পড়ুনঃ  ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী