Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয় সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

একের পর এক অভিযানে সাফল্য, আলোচনায় লালপুরের এএসআই নাহিদ

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: চুরির ঘটনার চার দিনের মাথায় উদ্ধার চারটি সাবমারসিবল পাম্প, মোটরসাইকেল চুরির দুই দিনের মধ্যে সেটিও উদ্ধার। দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামি গ্রেপ্তার, পাশাপাশি হারানো ও চুরি হওয়া মুঠোফোন উদ্ধারে সাফল্য। একের পর এক ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অপরাধী শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে ভূমিকা রেখে আলোচনায় এসেছেন নাটোরের লালপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাহিদ হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর উপজেলার এমএসকে ইটভাটা থেকে চারটি সাবমারসিবল পাম্প চুরি হয়।

আরও পড়ুনঃ  দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী

তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে শনাক্ত করে চার দিনের মধ্যে পাম্পগুলো উদ্ধার করেন এএসআই নাহিদ। গত ৪ অক্টোবর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। এছাড়া গত ২১ সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির ঘটনায় দুই দিনের মধ্যে সেটি উদ্ধার করেন তিনি। পাশাপাশি হারানো ও চুরি হওয়া মুঠোফোন উদ্ধারে কাজ করছেন তিনি।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা

লালপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতানুজ্জামান টিপু বলেন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া এবং উদ্ধার করা মালামাল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া পুলিশের দায়িত্ব। এ ধরনের তৎপরতা অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখে।

এবিষয়ে এএসআই নাহিদ হোসেন বলেন, মানুষের জানমাল রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনা পুলিশের দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় দ্রুত তথ্য সংগ্রহ করে অপরাধী শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা করেন তাঁরা। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় চংড়াছড়ি মহাযান লুরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ লুরি দাহক্রিয়া সম্পন্ন

এএসআই নাহিদ হোসেন বিভিন্ন ঘটনায় দ্রুত তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন। এ ধরনের কাজ অব্যাহত রাখতে থানার সব সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি

একের পর এক অভিযানে সাফল্য, আলোচনায় লালপুরের এএসআই নাহিদ

আপডেটের সময়: ১২:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: চুরির ঘটনার চার দিনের মাথায় উদ্ধার চারটি সাবমারসিবল পাম্প, মোটরসাইকেল চুরির দুই দিনের মধ্যে সেটিও উদ্ধার। দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামি গ্রেপ্তার, পাশাপাশি হারানো ও চুরি হওয়া মুঠোফোন উদ্ধারে সাফল্য। একের পর এক ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অপরাধী শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে ভূমিকা রেখে আলোচনায় এসেছেন নাটোরের লালপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাহিদ হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর উপজেলার এমএসকে ইটভাটা থেকে চারটি সাবমারসিবল পাম্প চুরি হয়।

আরও পড়ুনঃ  দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী

তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে শনাক্ত করে চার দিনের মধ্যে পাম্পগুলো উদ্ধার করেন এএসআই নাহিদ। গত ৪ অক্টোবর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। এছাড়া গত ২১ সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির ঘটনায় দুই দিনের মধ্যে সেটি উদ্ধার করেন তিনি। পাশাপাশি হারানো ও চুরি হওয়া মুঠোফোন উদ্ধারে কাজ করছেন তিনি।

আরও পড়ুনঃ  কাগজে-কলমে দোকান, বাস্তবে অস্তিত্বহীন: এক পরিবারেই সারের চার ডিলারশিপ

লালপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতানুজ্জামান টিপু বলেন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া এবং উদ্ধার করা মালামাল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া পুলিশের দায়িত্ব। এ ধরনের তৎপরতা অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখে।

এবিষয়ে এএসআই নাহিদ হোসেন বলেন, মানুষের জানমাল রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনা পুলিশের দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় দ্রুত তথ্য সংগ্রহ করে অপরাধী শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা করেন তাঁরা। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুনঃ  মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদ জব্দ, আটক ৩