Dhaka ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই: এমপি ফয়সল কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ, মোরেলগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন অপহরণের ৯ দিন পর ধর্ষণ মামলার আসামির নিকট থেকে কিশোরী উদ্ধার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: বাবুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয় বাউফলে মাদকবিরোধী অভিযান মাদক ডিলার খোকন দফাদার গ্রেফতার মনপুরায় নতুন নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা

উল্লাপাড়ায় ৪ কোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে যমুনা সেতু পশ্চিম থানাধীন টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর এলাকার মো. আবু বক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. সোহাগ আলী (১৯)। আবু বক্কর ট্রাকটির চালক এবং সোহাগ আলী তাঁর সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার একটি দল টোল প্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাক থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকার দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলার নম্বর ৩৯/৪২৬, তারিখ ২৩ ডিসেম্বর ২০২০।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিক অভিযান চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  প্রাইভেটকারে গুলি করে পথরোধ: ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কু*পিয়ে জ*খম, অবস্থা গুরুতর
Tag :
জনপ্রিয় পোস্ট

সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই: এমপি ফয়সল

উল্লাপাড়ায় ৪ কোটি টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে যমুনা সেতু পশ্চিম থানাধীন টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামভদ্রপুর এলাকার মো. আবু বক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার মো. সোহাগ আলী (১৯)। আবু বক্কর ট্রাকটির চালক এবং সোহাগ আলী তাঁর সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার একটি দল টোল প্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাক থেকে ৪ হাজার ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকার দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলার নম্বর ৩৯/৪২৬, তারিখ ২৩ ডিসেম্বর ২০২০।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিক অভিযান চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন