Dhaka ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীর বরুমছড়ায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এমপির নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩২ শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

নিজস্ব প্রতিবেদকঃ বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস করা রাজধানী ঢাকা এখন অনেকটাই শান্ত। ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হওয়ার পর নগরজীবনের চেনা ব্যস্ততায় এসেছে বড় পরিবর্তন। লাখো মানুষ গ্রামের বাড়ির পথে রওনা হওয়ায় রাজধানীর সড়কগুলো এখন তুলনামূলক ফাঁকা এবং যান চলাচলও স্বাভাবিক। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ দিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ অনেক কম। গুলিস্তান, মিরপুর, বনানী, খিলক্ষেতসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের চিত্র ছিল না বললেই চলে। কোথাও কোথাও গাড়িগুলোকে থামতে হয়নি সিগন্যালেও। যাত্রী সংকটে পড়েছে গণপরিবহনও। বিভিন্ন রুটের বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা গেছে। অনেক বাস অর্ধেক আসন খালি রেখেই চলাচল করছে। পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা হঠাৎ কমে গেছে।

আরও পড়ুনঃ  নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, দেশজুড়ে নিন্দার ঝড়

বাসচালক ও হেলপারদের ভাষ্য, সাধারণ কর্মদিবসে যেসব রুটে সকালে দাঁড়িয়ে যাতায়াত করতেও কষ্ট হয়, এখন সেখানে বাসে পর্যাপ্ত ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে। ফলে পরিবহন খাতে আয়ও কমে গেছে বলে জানিয়েছেন তারা। অন্যদিকে সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপস্থিতি তুলনামূলক বেশি চোখে পড়েছে। তবে সামগ্রিকভাবে যানবাহনের চাপ কম থাকায় ট্রাফিক ব্যবস্থাপনাও ছিল অনেকটা স্বস্তিদায়ক। রাজধানীর বিভিন্ন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও অতিরিক্ত চাপ সামলাতে হয়নি। ঈদের আগে এমন ফাঁকা ঢাকা নগরবাসীর কাছে এক ধরনের ভিন্ন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। কর্মব্যস্ত শহরের কোলাহল কমে যাওয়ায় রাজধানীতে এখন যেন কিছুটা স্বস্তির আবহ বিরাজ করছে।

আরও পড়ুনঃ  সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীর বরুমছড়ায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এমপির

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

আপডেটের সময়: ০৪:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস করা রাজধানী ঢাকা এখন অনেকটাই শান্ত। ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হওয়ার পর নগরজীবনের চেনা ব্যস্ততায় এসেছে বড় পরিবর্তন। লাখো মানুষ গ্রামের বাড়ির পথে রওনা হওয়ায় রাজধানীর সড়কগুলো এখন তুলনামূলক ফাঁকা এবং যান চলাচলও স্বাভাবিক। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ দিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ অনেক কম। গুলিস্তান, মিরপুর, বনানী, খিলক্ষেতসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের চিত্র ছিল না বললেই চলে। কোথাও কোথাও গাড়িগুলোকে থামতে হয়নি সিগন্যালেও। যাত্রী সংকটে পড়েছে গণপরিবহনও। বিভিন্ন রুটের বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা গেছে। অনেক বাস অর্ধেক আসন খালি রেখেই চলাচল করছে। পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা হঠাৎ কমে গেছে।

আরও পড়ুনঃ  ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা, নিহত ৫

বাসচালক ও হেলপারদের ভাষ্য, সাধারণ কর্মদিবসে যেসব রুটে সকালে দাঁড়িয়ে যাতায়াত করতেও কষ্ট হয়, এখন সেখানে বাসে পর্যাপ্ত ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে। ফলে পরিবহন খাতে আয়ও কমে গেছে বলে জানিয়েছেন তারা। অন্যদিকে সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপস্থিতি তুলনামূলক বেশি চোখে পড়েছে। তবে সামগ্রিকভাবে যানবাহনের চাপ কম থাকায় ট্রাফিক ব্যবস্থাপনাও ছিল অনেকটা স্বস্তিদায়ক। রাজধানীর বিভিন্ন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও অতিরিক্ত চাপ সামলাতে হয়নি। ঈদের আগে এমন ফাঁকা ঢাকা নগরবাসীর কাছে এক ধরনের ভিন্ন অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। কর্মব্যস্ত শহরের কোলাহল কমে যাওয়ায় রাজধানীতে এখন যেন কিছুটা স্বস্তির আবহ বিরাজ করছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে: ডিএমপি কমিশনার