Dhaka ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ২০২৬-২৭ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হলেন ভোলার কামাল বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ২০ জেলা পায়ে হেঁটে ঢাকায় বাবা-ছেলে: ১৯ দিনের পদযাত্রা শেষে স্মারকলিপির প্রস্তুতি মুরাদনগরে জন্মসনদ জালিয়াতির দায়ে ইউপি কর্মকর্তা বরখাস্ত মেধা মূল্যায়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার প্রায় সাত বছর পর,চুক্তিভিত্তিক নিয়োগ বাঁশের পণ্যেই চাঁন মিয়ার অদম্য সংগ্রাম

ইতিহাসের সুষ্ঠ নির্বাচন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৭ সময় দেখুন

ইতিহাসের সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যেটুকু হয়েছে অতীতের ইতিহাসের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য হয়েছে। জাতিকে দেওয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এরপরই শুরু হয় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সিইসি বলেন, সবাই মিলে একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছি। আমাদের চেষ্টা ও কষ্ট সার্থক হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি যেকোনো মানদণ্ডে একটি বেশ ভালো নির্বাচন হিসেবে গণ্য করা যায়। সবার সহযোগিতা ছাড়া এই সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হতো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ১৭ লাখ লোক এখানে কাজ করেছে।

আরও পড়ুনঃ  ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার

তিনি আরও বলেন, আমি বলব না এটি একটি পারফেক্ট নির্বাচন, কারণ পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। তবে অতীতের ইতিহাসের যেকোনো মানদণ্ডে এটি একটি অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন। বর্তমানে রেফারেন্ডাম (গণভোট) ও পোস্টাল ব্যালট থাকার কারণে ভোট গণনায় কিছুটা সময় লাগছে। টেলিভিশন চ্যানেলে যে বেসরকারি ফলাফল দেখাচ্ছে তা তাদের নিজস্ব উৎসের, আমাদের অফিসিয়াল রেজাল্ট সিনিয়র সচিব ঘোষণা করবেন। আমরা সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাস করি এবং গণমাধ্যমকর্মীদের মাধ্যমেই সারা দেশ এই স্বচ্ছতা দেখছে।

আরও পড়ুনঃ  বগুড়ার খাদ্যঐতিহ্যের আড়ালে থাকা এক স্বাদের গল্প

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

Tag :
জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ২০২৬-২৭ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হলেন ভোলার কামাল

ইতিহাসের সুষ্ঠ নির্বাচন

আপডেটের সময়: ১১:১৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ইতিহাসের সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যেটুকু হয়েছে অতীতের ইতিহাসের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য হয়েছে। জাতিকে দেওয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এরপরই শুরু হয় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা।

আরও পড়ুনঃ  ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার

সিইসি বলেন, সবাই মিলে একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছি। আমাদের চেষ্টা ও কষ্ট সার্থক হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি যেকোনো মানদণ্ডে একটি বেশ ভালো নির্বাচন হিসেবে গণ্য করা যায়। সবার সহযোগিতা ছাড়া এই সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হতো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ১৭ লাখ লোক এখানে কাজ করেছে।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন