Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু লালপুরে ভূমি অফিস ও ইউপি কার্যালয়ে চুরি, খোয়া গেল দুই কম্পিউটার পিরোজপুরে বিছানায় গৃহবধূর মরদেহ, ঘরের মালামাল লুট সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা দিনাজপুরে ৩১ পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি হিলিতে নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ সরিষাবাড়িতে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন

আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ নয়: অর্থমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৪১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগের জন্য ব্যাপক চাপ থাকলেও সরকার কোনো ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছে না এবং ভবিষ্যতেও দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে। এ কারণে অনেকেই ব্যাংকের পরিচালক হতে চাইছেন, আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসতে চাইছেন। কিন্তু সরকার এসব রাজনৈতিক তদবির ও নিয়োগের বিষয়টি একেবারেই বিবেচনায় নিচ্ছে না।

আরও পড়ুনঃ  দেশে বিপুল কয়লা মজুদ থাকলেও উত্তোলনে বাঁধা সামাজিক প্রেক্ষাপট

একই অনুষ্ঠানে আইসিবি প্রসঙ্গে তিনি বলেন, অন্য সবার মতোই আইসিবিকেও যথাযথ ট্যাক্স বা কর দিয়ে নিজেদের ব্যবসা পরিচালনা করতে হবে। একই দিন সকালে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন কার্যক্রম পরিদর্শন করেন অর্থমন্ত্রী। সেখানে তিনি স্মার্ট ও ডিজিটাল অর্থনীতি গড়ার ওপর জোর দেন। অর্থমন্ত্রী জানান, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ ভিত্তিক লেনদেনকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার।

আরও পড়ুনঃ  পাশের দেশে বসে চক্রান্ত চলছে, হুঁশিয়ার করলেন চিফ হুইপ

সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনা মূল্যে সম্পন্ন হবে, এর জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না। ফুচকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা এখন যেকোনো ব্যাংক কিংবা সেবা প্রদানকারীর হিসাবে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে নগদ টাকা বহনের প্রয়োজনীয়তা কমবে এবং লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।

আরও পড়ুনঃ  ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু কারিগরি ত্রুটি দেখা দিলেও তা দ্রুত সমাধান করা সম্ভব বলে তিনি আশ্বস্ত করেন। বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মতো বাংলাদেশ ব্যাংকও ক্যাশলেস লেনদেনকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি নাগরিক ও ব্যবসায়ীদের বিনা দ্বিধায় এই নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ নয়: অর্থমন্ত্রী

আপডেটের সময়: ০৪:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগের জন্য ব্যাপক চাপ থাকলেও সরকার কোনো ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছে না এবং ভবিষ্যতেও দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে। এ কারণে অনেকেই ব্যাংকের পরিচালক হতে চাইছেন, আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসতে চাইছেন। কিন্তু সরকার এসব রাজনৈতিক তদবির ও নিয়োগের বিষয়টি একেবারেই বিবেচনায় নিচ্ছে না।

আরও পড়ুনঃ  পাশের দেশে বসে চক্রান্ত চলছে, হুঁশিয়ার করলেন চিফ হুইপ

একই অনুষ্ঠানে আইসিবি প্রসঙ্গে তিনি বলেন, অন্য সবার মতোই আইসিবিকেও যথাযথ ট্যাক্স বা কর দিয়ে নিজেদের ব্যবসা পরিচালনা করতে হবে। একই দিন সকালে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন কার্যক্রম পরিদর্শন করেন অর্থমন্ত্রী। সেখানে তিনি স্মার্ট ও ডিজিটাল অর্থনীতি গড়ার ওপর জোর দেন। অর্থমন্ত্রী জানান, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ ভিত্তিক লেনদেনকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার।

আরও পড়ুনঃ  দেশে বিপুল কয়লা মজুদ থাকলেও উত্তোলনে বাঁধা সামাজিক প্রেক্ষাপট

সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনা মূল্যে সম্পন্ন হবে, এর জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না। ফুচকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা এখন যেকোনো ব্যাংক কিংবা সেবা প্রদানকারীর হিসাবে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে নগদ টাকা বহনের প্রয়োজনীয়তা কমবে এবং লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।

আরও পড়ুনঃ  সেই গ্রাহককে বিদ্যুৎমন্ত্রীর ফোন, দুঃখ প্রকাশ