Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন বানচাল করতে এসেছেন : নুর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১০৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর অভিযোগ করে বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী তিনি (হাসান মামুন) নির্বাচন করতে আসেননি, নির্বাচন বানচাল করতে এসেছেন। নির্বাচনি পরিবেশ ঘোলাটে করার জন্য এসেছেন। যে কারণে নানানভাবে উসকানিমূলক কথাবার্তা বলছেন। মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং অনলাইনে বক্তব্য দিচ্ছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, একজন প্রার্থী হিসেবে এ ধরনের চরিত্র হনন ও মানহানিকর বক্তব্য দেওয়া যায় না। এসব বিষয় নিয়ে যেন জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আপনারা জানেন, বিএনপি যুগপৎ আন্দোলন থেকেই তার মিত্রদের জাতীয় পর্যায়ে আশ্বস্ত করেছে, যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে, যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়েই সরকার গঠন করবে। এমনকি কেউ জয়লাভ না করলেও তাদের সরকারে রাখা হবে। বিএনপির এই উদ্যোগে সাড়া দিয়েই আমরা বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচন করছি।

আরও পড়ুনঃ  রুমায় বম জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

ভবিষ্যৎ জোট রাজনীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনায় ভবিষ্যতে বিএনপির প্রতি মিত্রদের অনাস্থা তৈরি হতে পারে। জোট গঠনের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে। আসনটির রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আসনটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত ভোটার এলাকা। বিগত ৫০ বছরেও বিএনপি এখানে জয় পায়নি। ৫ আগস্টের পরও যেন কেউ রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমি সব সময় সোচ্চার ছিলাম। আশা করি দল-মত নির্বিশেষে পটুয়াখালী-৩ আসনের মানুষ ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাদের সংসদে পাঠাবে।

আরও পড়ুনঃ  থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

জেলা প্রশাসক ও প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালীতে এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন বানচাল করতে এসেছেন : নুর

আপডেটের সময়: ০৭:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর অভিযোগ করে বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী তিনি (হাসান মামুন) নির্বাচন করতে আসেননি, নির্বাচন বানচাল করতে এসেছেন। নির্বাচনি পরিবেশ ঘোলাটে করার জন্য এসেছেন। যে কারণে নানানভাবে উসকানিমূলক কথাবার্তা বলছেন। মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং অনলাইনে বক্তব্য দিচ্ছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, একজন প্রার্থী হিসেবে এ ধরনের চরিত্র হনন ও মানহানিকর বক্তব্য দেওয়া যায় না। এসব বিষয় নিয়ে যেন জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আপনারা জানেন, বিএনপি যুগপৎ আন্দোলন থেকেই তার মিত্রদের জাতীয় পর্যায়ে আশ্বস্ত করেছে, যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে, যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়েই সরকার গঠন করবে। এমনকি কেউ জয়লাভ না করলেও তাদের সরকারে রাখা হবে। বিএনপির এই উদ্যোগে সাড়া দিয়েই আমরা বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচন করছি।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে ​মাধবপুরে উপজেলায় বাংলা নববর্ষ উদযাপিত