Dhaka ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

আমরা ভাতা নয় কাজ দেব: ডা. শফিকুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৬৪ সময় দেখুন

বিশেষ প্রতিবেদক: রাজধানীর ধূপখোলা মাঠে আয়োজিত নির্বাচনি জনসমাবেশ মঞ্চে বক্তারা। ভোট কারচুপির আশঙ্কা ক‌রে ভোট কেন্দ্র পাহারা দি‌তে নেতাকর্মী‌দের আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ র‌বিবার পুরান ঢাকার ধূপখোলা মাঠে আয়োজিত এক জনসভায় তি‌নি এ আহ্বান জানান। জামায়াতে ইসলামী মনোনীত ও জোট সমর্থিত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে জনসভা হয়। জোহরের নামাজের পর শুরু হওয়া এ সভায় দশ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  বিদ্যুতের দাম বাড়লো

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আমরা বেকার ভাতা দেব না। রাষ্ট্রের টাকা থাকলেও দেব না। ভাতা দিলে বেকারত্ব কমে না, আরও বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব। তি‌নি ব‌লেন,গত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। তরুণ সমাজ মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে, যা উদ্বেগজনক।’’

জামায়াত আমির জানান, মানুষ এরই মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দেবে। তারা দায়িত্ব পেলে সারাদেশকে ফুলের মতো সাজানো হবে, যে দেশ নিয়ে মানুষ গর্ব করবে। তারা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবেন না, প্রশ্রয়ও দেবেন না বলে জানান। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হ্যাঁ’ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট। সবাই ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করলে দেশ জয়ী হবে।

আরও পড়ুনঃ  বিএনপির অশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত: আসিফ মাহমুদ

বক্তব্য শেষে জামায়াত আমির ঢাকা-৮ আসনের জোটপ্রার্থী নাসীরুদ্দীনের হাতে এনসিপির শাপলা কলি এবং ঢাকা-৬ আসনের প্রার্থী আব্দুল মান্নানের হাতে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। জনসভায় নাসীরুদ্দীন বলেন, ‘‘সংস্কারের চাবিকাঠি এখন জনগণের হাতে। গণভোটের রায়ের মাধ্যমেই অনেকের ভ্রান্ত স্বপ্ন ভেঙে দিতে হবে। আমরা ভেবেছিলাম চাঁদাবাজি শেষ হবে, কিন্তু তা হয়নি। দাঁড়িপাল্লা ও শাপলা কলিতে ভোট দিলে পরিত্রাণ মিলবে।

আরও পড়ুনঃ  ঈদ-পরবর্তী সময়েও পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান

তিনি শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন এবং আগামী ১২ তারিখে চাঁদাবাজ ও জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান। আব্দুল মান্নান বলেন, ‘‘পুরান ঢাকাবাসী দীর্ঘদিন ধরে নানা দিক থেকে বঞ্চিত। এখানে চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে উঠেছে। এ সময় তিনি জামায়াত আমিরের উদ্দেশে বলেন, ‘‘আপনি প্রধানমন্ত্রী হলে ঢাকা-৬ আসনকে চাঁদাবাজমুক্ত করবেন- এই আশ্বাস চাই।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

আমরা ভাতা নয় কাজ দেব: ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৮:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বিশেষ প্রতিবেদক: রাজধানীর ধূপখোলা মাঠে আয়োজিত নির্বাচনি জনসমাবেশ মঞ্চে বক্তারা। ভোট কারচুপির আশঙ্কা ক‌রে ভোট কেন্দ্র পাহারা দি‌তে নেতাকর্মী‌দের আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ র‌বিবার পুরান ঢাকার ধূপখোলা মাঠে আয়োজিত এক জনসভায় তি‌নি এ আহ্বান জানান। জামায়াতে ইসলামী মনোনীত ও জোট সমর্থিত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে জনসভা হয়। জোহরের নামাজের পর শুরু হওয়া এ সভায় দশ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও একজন সিএনজি চালক নিহত

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আমরা বেকার ভাতা দেব না। রাষ্ট্রের টাকা থাকলেও দেব না। ভাতা দিলে বেকারত্ব কমে না, আরও বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব। তি‌নি ব‌লেন,গত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। তরুণ সমাজ মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে, যা উদ্বেগজনক।’’

জামায়াত আমির জানান, মানুষ এরই মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দেবে। তারা দায়িত্ব পেলে সারাদেশকে ফুলের মতো সাজানো হবে, যে দেশ নিয়ে মানুষ গর্ব করবে। তারা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবেন না, প্রশ্রয়ও দেবেন না বলে জানান। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হ্যাঁ’ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট। সবাই ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করলে দেশ জয়ী হবে।

আরও পড়ুনঃ  ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী