Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার: পার্বত্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনধি :  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, যেকোনো ধরনের অপরাধ দমনে সরকারের অবস্থান কঠোর এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিয়মিত বৈঠকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। ৮ মার্চ ( রবিবার ) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া এক মেয়ে শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়ী না করে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশু কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এসব বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি এসময় উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০২৫ ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর: ইউএনএইচসিআর

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে বর্তমানে দ্রব্যমূল্যসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যমান সুষ্ঠূ পরিবেশ প্রশাসন এবং বর্তমান সরকারের সমন্বিত প্রচেষ্টার সফলতা বলে তিনি এসময় উল্লেখ করেন। এছাড়া সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা–র সভাপতিত্বে সভায় মোস্তফা কামাল পাশা এমপি, এরশাদ উল্লাহ এমপি মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, মোহাম্মদ এনামুল হক এমপি, সরওয়ার জামাল নিজাম এমপি, মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ এম পি, শাহজাহান চৌধুরী এমপি , মোহাম্মদ জহিরুল ইসলাম এমপি, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, চট্টগ্রামের সিভিল সার্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহি ইটাখোলা ফাজিল (ডিগ্রি) মাদরাসার সভাপতি সৈয়দ মোঃ শাফকাতকে সংবর্ধনা
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার: পার্বত্য প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৮:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

চট্টগ্রাম প্রতিনধি :  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, যেকোনো ধরনের অপরাধ দমনে সরকারের অবস্থান কঠোর এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিয়মিত বৈঠকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। ৮ মার্চ ( রবিবার ) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী চট্টগ্রামে সম্প্রতি ঘটে যাওয়া এক মেয়ে শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়ী না করে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশু কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এসব বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি এসময় উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: তারেক রহমান

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে বর্তমানে দ্রব্যমূল্যসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যমান সুষ্ঠূ পরিবেশ প্রশাসন এবং বর্তমান সরকারের সমন্বিত প্রচেষ্টার সফলতা বলে তিনি এসময় উল্লেখ করেন। এছাড়া সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা–র সভাপতিত্বে সভায় মোস্তফা কামাল পাশা এমপি, এরশাদ উল্লাহ এমপি মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, মোহাম্মদ এনামুল হক এমপি, সরওয়ার জামাল নিজাম এমপি, মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ এম পি, শাহজাহান চৌধুরী এমপি , মোহাম্মদ জহিরুল ইসলাম এমপি, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, চট্টগ্রামের সিভিল সার্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রুমায় বম জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ