Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা ও বিভিন্ন শুকনো খাবার প্রদান সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার চারা বিতরণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২৩৫ সময় দেখুন

খেলার ডেক্সঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে এক কঠিন সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন আর মাঠের লড়াই বর্জনের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আরও পড়ুনঃ  যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: নাছির উদ্দীন পাটোয়ারী

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের পর সন্ধ্যায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের হাই-ভোল্টেজ ম্যাচটিও পণ্ড হয়ে যায়। নির্ধারিত সময় পার হলেও কোনো দলের ক্রিকেটার কিংবা অধিনায়ক মাঠে না আসায় বিসিবি স্থগিতের সিদ্ধান্ত নেয়। রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড।

আরও পড়ুনঃ  পাহাড়ধস ও বন্যায় লণ্ডভণ্ড লামা,শুধু প্রাকৃতিক দুর্যোগ, নাকি দীর্ঘদিনের পরিবেশ ধ্বংসের মাশুল?

পরিস্থিতি সামাল দিতে বিসিবি আজ নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিলেও ক্রিকেটারদের শান্ত করা যায়নি। খেলোয়াড়দের সংগঠন ‘কোয়াব’ বিকেলে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেয়, কেবল কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ‘আইওয়াশ’ করলে চলবে না; নাজমুল ইসলামকে পুরোপুরি বোর্ড পরিচালকের পদ থেকে অপসারিত হতে হবে। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো ম্যাচেই অংশ নেবেন না ক্রিকেটাররা। বিপিএলের মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুটি ম্যাচ এক দিনে পরিত্যক্ত হওয়া এবং পরবর্তীতে পুরো টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

আরও পড়ুনঃ  হাজার থেকে ২৮০০ টাকা কেজি, মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ
Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

আপডেটের সময়: ০৯:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

খেলার ডেক্সঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে এক কঠিন সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন আর মাঠের লড়াই বর্জনের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আরও পড়ুনঃ  প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’- পিআইবির মহাপরিচালক

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের পর সন্ধ্যায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের হাই-ভোল্টেজ ম্যাচটিও পণ্ড হয়ে যায়। নির্ধারিত সময় পার হলেও কোনো দলের ক্রিকেটার কিংবা অধিনায়ক মাঠে না আসায় বিসিবি স্থগিতের সিদ্ধান্ত নেয়। রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড।

আরও পড়ুনঃ  মৃত্যুঝুঁকি নিয়ে ৫০ হাজার মানুষের টিলায় বসবাস