Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

৬ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী বিভাগীয় ব্যুরো:

সারাদেশের ন্যায় একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ৬ দফা দাবি আদায়ে ‘রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ’-এর ব্যানারে আজ রোববার থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।
রবিবার বেলা সোয়া ১১টায় রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন ২২০ জন ইন্টার্ন চিকিৎসক। এ সময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকায় উন্নীত করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল (ইন্টার্নশিপ) বাতিল করা।
বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করা।

আরও পড়ুনঃ  দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় যেন কোনো সংকট তৈরি না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের ভোগান্তি এড়াতে বর্তমানে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সার্বিক সহযোগিতায় এবং সরাসরি তত্ত্বাবধানে বিকল্প ব্যবস্থায় রোগীদের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবায় চাপ বেড়েছে।

আরও পড়ুনঃ  পতেঙ্গা মডেল থানার ওসির সাথে দৈনিক আজকের জনবাণী 'র ক্রাইম রিপোর্টার’র সৌজন্য সাক্ষাৎ

উল্লেখ্য, ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছিলেন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একযোগে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে চূড়ান্ত আন্দোলন শুরু করে ‘ইন্টার্ন চিকিৎসক ফোরাম’।

আরও পড়ুনঃ  ফরিদপুরে তিন আসনের সংসদ চৌধুরী নায়াবা ইউসুফ উল্টো রথযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন করলেন
Tag :
জনপ্রিয় পোস্ট

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু

৬ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

আপডেটের সময়: ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী বিভাগীয় ব্যুরো:

সারাদেশের ন্যায় একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ৬ দফা দাবি আদায়ে ‘রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ’-এর ব্যানারে আজ রোববার থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।
রবিবার বেলা সোয়া ১১টায় রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন ২২০ জন ইন্টার্ন চিকিৎসক। এ সময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি করে ৩০ হাজার টাকায় উন্নীত করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল (ইন্টার্নশিপ) বাতিল করা।
বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করা।

আরও পড়ুনঃ  চাল না পেয়ে হতাশ পূর্ব সুন্দরবনের জেলেরা

অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় যেন কোনো সংকট তৈরি না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের ভোগান্তি এড়াতে বর্তমানে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সার্বিক সহযোগিতায় এবং সরাসরি তত্ত্বাবধানে বিকল্প ব্যবস্থায় রোগীদের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা সেবায় চাপ বেড়েছে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উল্লেখ্য, ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছিলেন চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে সারাদেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একযোগে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে চূড়ান্ত আন্দোলন শুরু করে ‘ইন্টার্ন চিকিৎসক ফোরাম’।

আরও পড়ুনঃ  মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের