Dhaka ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তদন্তে নতুন প্রশ্ন: স্টোরে ওষুধ, তবুও রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে কেন? ইপিজেডে ডক শ্রমিক আবাসিক কলোনি জামে মসজিদের ইমাম বিরুদ্ধে অপপ্রচার মুসল্লিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফরিদপুরে  বটতলা বাজারে মোবাইল কোর্টে দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা চিকিৎসাধীন সিনিয়ার সাংবাদিক শাহ্ আলম কে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ফরিদপুর ভাঙ্গায় সুমন শেখ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ​হোসেনপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী হিরা চক্র’কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা মাগুরাতে হেফজ বিভাগে মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী ২ দিন পর উদ্ধার দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করার আলটিমেটাম: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করার আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সরকার এটি খুলে দিতে ব্যর্থ হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে ভেতরে প্রবেশ করবে। আজ বুধবার রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার অত্যন্ত ধীরগতিতে চলছে। এটি আরও দ্রুত করতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। জুলাই বিপ্লবের খলনায়ক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক সাজার বিষয়ে এনসিপি নেতা বলেন, “হাসানুল হক ইনু ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম প্রধান সহযোগী। তার মাত্র ১০ বছরের সাজা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আপিলের মাধ্যমে তার আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছি।

আরও পড়ুনঃ  নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে শুধু নামকাওয়াস্তে পালন করলে চলবে না। জুলাই সনদ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার এখন সময়ের দাবি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘনিয়ে এলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা না করায় হতাশা প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, সরকার দ্রুতই শহীদদের স্মরণে এবং বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করবে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সংসদে নতুন বাজেট পাস, বুধবার থেকে কার্যকর
Tag :
জনপ্রিয় পোস্ট

তদন্তে নতুন প্রশ্ন: স্টোরে ওষুধ, তবুও রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে কেন?

৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করার আলটিমেটাম: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করার আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সরকার এটি খুলে দিতে ব্যর্থ হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে ভেতরে প্রবেশ করবে। আজ বুধবার রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার অত্যন্ত ধীরগতিতে চলছে। এটি আরও দ্রুত করতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। জুলাই বিপ্লবের খলনায়ক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক সাজার বিষয়ে এনসিপি নেতা বলেন, “হাসানুল হক ইনু ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম প্রধান সহযোগী। তার মাত্র ১০ বছরের সাজা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আপিলের মাধ্যমে তার আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছি।

আরও পড়ুনঃ  ভাঙ্গাকুয়াকাটা ৬ লেন প্রকল্পে বাজেট বরাদ্দের দাবি আলালের

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে শুধু নামকাওয়াস্তে পালন করলে চলবে না। জুলাই সনদ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার এখন সময়ের দাবি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘনিয়ে এলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা না করায় হতাশা প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, সরকার দ্রুতই শহীদদের স্মরণে এবং বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করবে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী