
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম: চট্টগ্রাম জেলার উত্তর ফটিকছড়ি হারুয়ালছড়ি নয়াহাটের পূর্বে হালদা নদীতে একটি মানুষের বিচ্ছিন্ন হাত দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ ২২ জুলাই বুধবার বিকাল ৩টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে হাতটি পুরুষ বা মহিলার জানা যায়নি, কিংবা কীভাবে এটি নদীতে এসেছে—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে মাথা বা শরীরের অন্য কোনো অংশ পাওয়া যায়নি। ভূজপুর থানা ওসি বিপুল চন্দ্র জানান, উদ্ধার হওয়া হাতটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি নদী ও আশপাশের এলাকায় শরীরের বাকি অংশের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 


















