Dhaka ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগ: নীরব দপ্তর, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫

হাটহাজারীতে টেকসই গ্রামীণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

মো. রাসেল, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে আনন্দ বাজার ব্রিজ হতে দক্ষিণ দিকে সিসি ব্লক ও এইচবিবি (HBB) নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

আরও পড়ুনঃ  বান্দরবানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান: এমপি জেরীর অংশগ্রহণে জনসম্পৃক্ততার নবদৃষ্টান্ত

উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আমরা আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে আমূল পরিবর্তন আসবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রকল্পের ফলে বর্ষা মৌসুমেও এলাকার মানুষের চলাচলে আর কোনো ভোগান্তি থাকবে না।

আরও পড়ুনঃ  জুড়ীতে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন

‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (HBB) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আনন্দ বাজার এলাকা থেকে দক্ষিণ দিকে বিস্তৃত এই সড়কটি নির্মিত হলে স্থানীয় কৃষিজীবী ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে বিপ্লবী কমরেড আব্দুল মতিন তালুকদারের স্বরণসভা অনুষ্ঠিত 

আলোচনা সভায় হাটহাজারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাটহাজারীতে টেকসই গ্রামীণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আপডেটের সময়: ০৪:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মো. রাসেল, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে আনন্দ বাজার ব্রিজ হতে দক্ষিণ দিকে সিসি ব্লক ও এইচবিবি (HBB) নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

আরও পড়ুনঃ  গাইবান্ধা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আমরা আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে আমূল পরিবর্তন আসবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রকল্পের ফলে বর্ষা মৌসুমেও এলাকার মানুষের চলাচলে আর কোনো ভোগান্তি থাকবে না।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে আনন্দ-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ উদযাপন