
শিমুল হোসেন শালিখা উপজেলা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামের কিশোর ফাইম (১৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের শরিফুল ইসলামের একমাত্র ছেলে। বুধবার (৮ জুলাই) দুপুরে চতুরবাড়িয়া বাজারের উত্তর পাশে নিজ বাড়িতে ফেরার পথে বিডিআরের মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ফাইম। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ রেফার করেন। সংবাদ লেখা পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাইম তিন বোনের একমাত্র ছোট ভাই। তার আকস্মিক দুর্ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে। দৈনিক আজকের জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদ রেজা জানান, “ফাইমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 


















