Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

শ্রীপুরে নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

মো: আশরাফুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকার একটি জঙ্গল থেকে শিয়াল-কুকুরে খাওয়া কঙ্কালটি উদ্ধার করা হয়। উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মো. কাওসার মিয়ার শ্বশুর শামসুল হকের (৭০) কঙ্কাল এটি। মো. কাওসার মিয়া নিজে তাঁর শ্বশুরের কঙ্কাল বলে পরিচয় নিশ্চিত করেছেন। বৃদ্ধের মেয়ের জামাই কাওসার মিয়া বলেন, ‘গত ১৫ দিন ধরে আমার শ্বশুর নিখোঁজ। সব আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। আজ দুপুরে খবর পাই, মেকারপাড়া এলাকার একটি জঙ্গলে মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। গিয়ে দেখি শ্বশুরের পাঞ্জাবিসহ জামাকাপড় পাশেই রয়েছে। কাপড়চোপড় দেখে নিশ্চিত হই কঙ্কালটি আমার শ্বশুরের।’ কাওসার আরও বলেন, ‘শ্বশুর বৃদ্ধ মানুষ। তাঁর কোনো শত্রু রয়েছে বলে জানা নেই। কীভাবে মারা গেছেন, নাকি কেউ মেরে ফেলেছে, বলতে পারছি না। পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গলের ভেতর একটি মানবকঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালের পাশে পড়ে থাকা জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।

আরও পড়ুনঃ  দিনাজপুরের বিরল সীমান্তে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে। স্বজনেরা কঙ্কালের পাশের জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেছেন। তিনি পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা। তারপরও পরিচয় শনাক্তের জন্য কঙ্কালটি ফরেনসিক বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

শ্রীপুরে নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

আপডেটের সময়: ১১:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মো: আশরাফুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকার একটি জঙ্গল থেকে শিয়াল-কুকুরে খাওয়া কঙ্কালটি উদ্ধার করা হয়। উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মো. কাওসার মিয়ার শ্বশুর শামসুল হকের (৭০) কঙ্কাল এটি। মো. কাওসার মিয়া নিজে তাঁর শ্বশুরের কঙ্কাল বলে পরিচয় নিশ্চিত করেছেন। বৃদ্ধের মেয়ের জামাই কাওসার মিয়া বলেন, ‘গত ১৫ দিন ধরে আমার শ্বশুর নিখোঁজ। সব আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। আজ দুপুরে খবর পাই, মেকারপাড়া এলাকার একটি জঙ্গলে মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। গিয়ে দেখি শ্বশুরের পাঞ্জাবিসহ জামাকাপড় পাশেই রয়েছে। কাপড়চোপড় দেখে নিশ্চিত হই কঙ্কালটি আমার শ্বশুরের।’ কাওসার আরও বলেন, ‘শ্বশুর বৃদ্ধ মানুষ। তাঁর কোনো শত্রু রয়েছে বলে জানা নেই। কীভাবে মারা গেছেন, নাকি কেউ মেরে ফেলেছে, বলতে পারছি না। পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গলের ভেতর একটি মানবকঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালের পাশে পড়ে থাকা জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে। স্বজনেরা কঙ্কালের পাশের জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেছেন। তিনি পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা। তারপরও পরিচয় শনাক্তের জন্য কঙ্কালটি ফরেনসিক বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বন্যার দুর্দিনে নিরলস লড়াই, প্রশংসায় ভাসছেন বান্দরবান বিদ্যুৎ বিভাগের প্রধান আমির হোসেন