
মাসুদ রানা মাসুম, নিজস্ব প্রতিবেদক: রুমা উপজেলা-এর ইডেন পাড়া ও মুনলাই পাড়ায় বম সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রুমা জোন (৩৬ বীর)। গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি। দুটি পৃথক মতবিনিময় সভায় নিউ ইডেন রোড পাড়া, ইডেন পাড়া, গীর্জা পাড়া, লাইরুনপি পাড়া ও মুনলাই পাড়ার কারবারি, হেডম্যান, স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণসহ প্রায় ৫০০–৫৫০ জন অংশগ্রহণ করেন।
সভা শেষে জেল থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি ও মিজোরাম থেকে আগত পরিবারসহ মোট ৪১টি পরিবারের মাঝে রেশন সহায়তা বিতরণ করা হয়। পাশাপাশি, ১৫০ জনের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ক্যাপ্টেন সোহাগ, আরএমও, রুমা জোন। মতবিনিময় সভায় জোন কমান্ডার পাড়াবাসীদের উদ্দেশ্যে বলেন, ভয় বা আতঙ্কে বসতভিটা ত্যাগ না করে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা জরুরি। তিনি জানান, জঙ্গল বা মিজোরামে অবস্থানরত কেউ ফিরে আসতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে কর্মসংস্থান, বাসস্থান ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে। এছাড়াও, কারাগারে থাকা বম সম্প্রদায়ের সদস্যদের দ্রুত মুক্তির বিষয়ে উদ্যোগ গ্রহণ এবং শিশুদের শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি।
প্রতিবেদকের নাম 





















