Dhaka ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন ছাত্রদল ও যুবদলের চালানো হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস আলম শিশুদের মেধা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন কেন্দুয়ায় অসামঞ্জস্য বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহকদের,ব্যবহৃত বিদ্যুৎ ইউনিট সমন্বয়ের দাবি ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া আইনজীবী অ্যাডভোকেট নিজামদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার আকরাম হোসেনের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সিয়াম। কিছুক্ষণ পর অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়ামকে আর দেখা যায়নি। প্রথমে বিষয়টি গুরুত্ব না পেলেও পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সিয়ামের সঙ্গে থাকা শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।

আরও পড়ুনঃ  আচমকা মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সীমাহীন দুর্নীতি পরিলক্ষিত

স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে সিয়ামের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। কিছুক্ষণ আগেও যে শিশুটি বন্ধুদের সঙ্গে আনন্দে পুকুরে নেমেছিল, তার নিথর দেহ ঘরে ফেরার ঘটনায় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চান্দাইকোনা শেখপাড়াজুড়ে বিরাজ করছে গভীর শোক।

আরও পড়ুনঃ  বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া

আপডেটের সময়: ০৮:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার আকরাম হোসেনের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সিয়াম। কিছুক্ষণ পর অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়ামকে আর দেখা যায়নি। প্রথমে বিষয়টি গুরুত্ব না পেলেও পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সিয়ামের সঙ্গে থাকা শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।

আরও পড়ুনঃ  ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে সিয়ামের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। কিছুক্ষণ আগেও যে শিশুটি বন্ধুদের সঙ্গে আনন্দে পুকুরে নেমেছিল, তার নিথর দেহ ঘরে ফেরার ঘটনায় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চান্দাইকোনা শেখপাড়াজুড়ে বিরাজ করছে গভীর শোক।

আরও পড়ুনঃ  চট্টগ্রামসহ ৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস