Dhaka ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলাউড়ায় ইমুতে অস্ত্রের ছবি পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি চার দিন দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ভারি বর্ষণ ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী অবৈধ ইটভাটা, পাহাড় কাটা ও বালু উত্তোলন: বান্দরবানে ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শাজাহানপুরে মাইক্রোবাস-ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭ কাদের মির্জা ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন দক্ষিণ কেরানীগঞ্জে ওয়াশিং ফ্যাক্টরির মেশিনে কাটা পড়ে শিশু শ্রমিকের মৃত্যু অভিযান আর জরিমানায় থামছে না মিঠাপুকুরের ভেজাল গুড়ের দৌরাত্ম্য

রাজশাহীতে নির্মাণাধীন আবাসিক এলাকা থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন খানকা শরীফ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি রাজশাহী। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব গুলি উদ্ধার করা হয়। এসআরবি-৫ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় শাহমখদুম থানা এলাকায় পিস্তলের গুলি পড়ে থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ১৫ মিনিটে এসআরবি-৫, সিপিএসসি কোম্পানি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে, মহানগরীর শাহমখদুম থানাধীন বাস টার্মিনাল থেকে খানকা শরীফের দিকে যাওয়ার পাকা সড়কের পাশে একটি নির্মাণাধীন আবাসিক এলাকায় পিস্তলের গুলি পড়ে রয়েছে।
খবর পাওয়ার পর এসআরবি-৫-এর আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে বাস টার্মিনাল থেকে খানকা শরীফগামী পাকা সড়কের পাশে জনৈক মো. মতিন (৫৫)-এর চায়ের দোকানের আনুমানিক ২০০ গজ পূর্ব দিকে অবস্থিত নতুন নির্মাণাধীন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে সাদা পলিথিনের মধ্যে রাখা স্টার কোম্পানির সিগারেটের একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি পরীক্ষা করে এর ভেতরে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড পিস্তলের গুলি দেখতে পান অভিযানকারী দলের সদস্যরা।

আরও পড়ুনঃ  মান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের কমিটি ঘোষণা

পরে উদ্ধার করা চার রাউন্ড পিস্তলের গুলি ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ সময় উদ্ধার করা আলামতের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা বিধি অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়। তবে এসব পিস্তলের গুলি ওই স্থানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। উদ্ধার হওয়া গুলিগুলোর সঙ্গে কোনো ব্যক্তি বা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসআরবি-৫, সিপিএসসি কোম্পানি রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শেষে উদ্ধার করা চার রাউন্ড পিস্তলের গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে যুবদলের সমাবেশ ও মিছিল
Tag :
জনপ্রিয় পোস্ট

কুলাউড়ায় ইমুতে অস্ত্রের ছবি পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি

রাজশাহীতে নির্মাণাধীন আবাসিক এলাকা থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

আপডেটের সময়: ০৩:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন খানকা শরীফ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি রাজশাহী। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব গুলি উদ্ধার করা হয়। এসআরবি-৫ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় শাহমখদুম থানা এলাকায় পিস্তলের গুলি পড়ে থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ১৫ মিনিটে এসআরবি-৫, সিপিএসসি কোম্পানি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে, মহানগরীর শাহমখদুম থানাধীন বাস টার্মিনাল থেকে খানকা শরীফের দিকে যাওয়ার পাকা সড়কের পাশে একটি নির্মাণাধীন আবাসিক এলাকায় পিস্তলের গুলি পড়ে রয়েছে।
খবর পাওয়ার পর এসআরবি-৫-এর আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে বাস টার্মিনাল থেকে খানকা শরীফগামী পাকা সড়কের পাশে জনৈক মো. মতিন (৫৫)-এর চায়ের দোকানের আনুমানিক ২০০ গজ পূর্ব দিকে অবস্থিত নতুন নির্মাণাধীন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে সাদা পলিথিনের মধ্যে রাখা স্টার কোম্পানির সিগারেটের একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি পরীক্ষা করে এর ভেতরে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড পিস্তলের গুলি দেখতে পান অভিযানকারী দলের সদস্যরা।

আরও পড়ুনঃ  বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুর-ধুনট মহাসড়কে তালবীজ রোপণ

পরে উদ্ধার করা চার রাউন্ড পিস্তলের গুলি ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ সময় উদ্ধার করা আলামতের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা বিধি অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়। তবে এসব পিস্তলের গুলি ওই স্থানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। উদ্ধার হওয়া গুলিগুলোর সঙ্গে কোনো ব্যক্তি বা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসআরবি-৫, সিপিএসসি কোম্পানি রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শেষে উদ্ধার করা চার রাউন্ড পিস্তলের গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ  খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের