Dhaka ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধামইরহাটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদ জব্দ, আটক ৩ বাঘায় অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি গ্রেফতার, ভ্যান উদ্ধার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ১৬ লিটার চোলাইমদসহ ব্যবসায়ী আটক উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন

মোদী সরকারের পতন ঘটবে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ভবিষ্যৎ নিয়ে কড়া বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, জ্ঞানেশ কুমারের বিদায় ঘটবে ও একই সঙ্গে পতন হবে মোদী সরকারের। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এই দুইয়ের পতনের পরই ভারতে পুনরায় ‘গণতন্ত্রের মেরামত’ কাজ শুরু হবে। এদিকে, সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে কংগ্রেস নেতা রাহুল দাবি করেন, বিরোধী শক্তির ঐক্যবদ্ধ ও নিরবচ্ছিন্ন আন্দোলনের মুখে বর্তমান সরকার চরমভাবে ভীত ও নড়বড়ে হয়ে পড়েছে। তিনি দাবি করেন, বিরোধীরা যদি তাদের এই চাপ ও আন্দোলন অব্যাহত রাখে, তবে খুব শিগগিরই মোদি সরকারের পতন ঘটবে।

আরও পড়ুনঃ  ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

এদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বর্তমান মোদি-শাহ প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, সরকার তাদের নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অহিংস আন্দোলন ও সত্যাগ্রহকে দমন করতে যে নির্মম পন্থা অবলম্বন করা হচ্ছে, তা স্বাধীন ভারতের গণতন্ত্রের জন্য এক চরম আঘাত। সব মিলিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও ভোট চুরির অভিযোগকে ঘিরে ভারতে বিরোধী জোট ও ক্ষমতাসীন বিজেপির মধ্যকার সংঘাত এখন তুঙ্গে উঠেছে, যা নরেন্দ্র মোদী সরকারের ওপর এক নজিরবিহীন চাপ তৈরি করেছে।
সূত্র: রাহুল গান্ধির এক্স অ্যাকাউন্ট, দ্য হিন্দু

আরও পড়ুনঃ  দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোদী সরকারের পতন ঘটবে: রাহুল গান্ধী

আপডেটের সময়: ০৬:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ভবিষ্যৎ নিয়ে কড়া বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, জ্ঞানেশ কুমারের বিদায় ঘটবে ও একই সঙ্গে পতন হবে মোদী সরকারের। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এই দুইয়ের পতনের পরই ভারতে পুনরায় ‘গণতন্ত্রের মেরামত’ কাজ শুরু হবে। এদিকে, সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে কংগ্রেস নেতা রাহুল দাবি করেন, বিরোধী শক্তির ঐক্যবদ্ধ ও নিরবচ্ছিন্ন আন্দোলনের মুখে বর্তমান সরকার চরমভাবে ভীত ও নড়বড়ে হয়ে পড়েছে। তিনি দাবি করেন, বিরোধীরা যদি তাদের এই চাপ ও আন্দোলন অব্যাহত রাখে, তবে খুব শিগগিরই মোদি সরকারের পতন ঘটবে।

আরও পড়ুনঃ  দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

এদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বর্তমান মোদি-শাহ প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, সরকার তাদের নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অহিংস আন্দোলন ও সত্যাগ্রহকে দমন করতে যে নির্মম পন্থা অবলম্বন করা হচ্ছে, তা স্বাধীন ভারতের গণতন্ত্রের জন্য এক চরম আঘাত। সব মিলিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও ভোট চুরির অভিযোগকে ঘিরে ভারতে বিরোধী জোট ও ক্ষমতাসীন বিজেপির মধ্যকার সংঘাত এখন তুঙ্গে উঠেছে, যা নরেন্দ্র মোদী সরকারের ওপর এক নজিরবিহীন চাপ তৈরি করেছে।
সূত্র: রাহুল গান্ধির এক্স অ্যাকাউন্ট, দ্য হিন্দু

আরও পড়ুনঃ  কেজরিওয়াল-মমতাসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক