Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আটোয়ারীতে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘তাসাওউফ: তারুণ্যের আত্মঅন্বেষণ ও আত্মজাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু দীর্ঘ চিকিৎসা শেষে সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু বগুড়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার, রবিবার থেকে আইনজীবীরা ফিরছেন নিয়মিত কার্যক্রমে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তায় মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের পর সনদপত্র বিতরণ ফটিকছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত মোরেলগঞ্জে নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ভুজপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪ সেবনকারির কারাদণ্ড ও জরিমানা,

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

মুহাম্মদ নেজাম উদ্দিন ​বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
​আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) ভোর ৪:০০ টা থেকে সকাল ৮:০০ টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ্‌র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।​অভিযান পরিচালনাকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে দেশীয় চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের নাম ও পরিচয়:
১. মো: কায়সার হামিদ (৩৭), পিতা- মৃত মো: রহিম, সাং-০৭ নং ওয়ার্ড, লেলাং ইউপি।
২. ওসমান (৩২), পিতা- আবুল কালাম, সাং-০৭ নং ওয়ার্ড, লেলাং ইউপি।
৩. মো: ইলিয়াছ (২৫), পিতা- নুর আহম্মদ, সাং-০৬ নং ওয়ার্ড, ভূজপুর ইউপি।
৪. মো: নাসেম (৪৫), পিতা- মৃত হোসেন আলী, সাং-০৭ নং ওয়ার্ড, ভূজপুর ইউপি।
​পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে আটককৃতদের মধ্যে দুইজনকে ১০ দিন করে এবং অপর দুইজনকে ০৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া আসামিদের নিকট থেকে সর্বমোট ১,২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
​অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ঘটনায় মোট ০৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগের দাবি, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচির ডাক
Tag :
জনপ্রিয় পোস্ট

চিলমারীতে চরাঞ্চলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১

ভুজপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪ সেবনকারির কারাদণ্ড ও জরিমানা,

আপডেটের সময়: ০৩:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬