Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম (কমিশনার)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।এ সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক গণসংযোগে অংশ নেন। তাঁরা শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলামের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। গণসংযোগকালে রফিকুল ইসলামের সমর্থকেরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে ছিলেন। বিভিন্ন প্রয়োজনে তাঁরা তাঁর সহযোগিতা পেয়েছেন। এ কারণে আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁরা রফিকুল ইসলামকেই মেয়র হিসেবে দেখতে চান। তাঁদের দাবি, ইতোমধ্যে যেসব প্রার্থী মেয়র পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন, তাঁদের মধ্যে রফিকুল ইসলামকে তাঁরা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। এ কারণেই তাঁর গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন।

আরও পড়ুনঃ  শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ

মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমি পরপর তিনবার কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছি। দীর্ঘদিন পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমার দল ক্ষমতায় না থাকায় পৌরবাসীকে প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারিনি। এবার আমি মেয়র প্রার্থী হিসেবে সকলের কাছে ভোট প্রার্থনা করছি। পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ভাঙ্গুড়া পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব। তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন, নাগরিকসেবা বৃদ্ধি, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। গণসংযোগে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের কাছে দোয়া ও ভোট চান মেয়র প্রার্থী রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই

ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

আপডেটের সময়: ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম (কমিশনার)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।এ সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক গণসংযোগে অংশ নেন। তাঁরা শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলামের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। গণসংযোগকালে রফিকুল ইসলামের সমর্থকেরা বলেন, তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে ছিলেন। বিভিন্ন প্রয়োজনে তাঁরা তাঁর সহযোগিতা পেয়েছেন। এ কারণে আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁরা রফিকুল ইসলামকেই মেয়র হিসেবে দেখতে চান। তাঁদের দাবি, ইতোমধ্যে যেসব প্রার্থী মেয়র পদে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন, তাঁদের মধ্যে রফিকুল ইসলামকে তাঁরা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। এ কারণেই তাঁর গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন।

আরও পড়ুনঃ  কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমি পরপর তিনবার কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছি। দীর্ঘদিন পৌরসভার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমার দল ক্ষমতায় না থাকায় পৌরবাসীকে প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারিনি। এবার আমি মেয়র প্রার্থী হিসেবে সকলের কাছে ভোট প্রার্থনা করছি। পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ভাঙ্গুড়া পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব। তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন, নাগরিকসেবা বৃদ্ধি, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। গণসংযোগে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের কাছে দোয়া ও ভোট চান মেয়র প্রার্থী রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা