Dhaka ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত জামাই পলাশবাড়ীর ৯ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদের উঠান বৈঠক টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী মেগা জব ফেয়ার মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান: ছান্দড়ার চৌরাস্তা মসজিদে শালিখা থানার ওসির বক্তব্য মাদকমুক্ত ফটিকছড়ি গড়ার অঙ্গীকারে উৎসবমুখর পরিবেশে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত ধুনটের গোসাইবাড়ী ও ভান্ডার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত টিআর-এর বরাদ্দ টাকা দিয়ে নিজ জায়গা দিয়ে ১৫ পরিবারের রাস্তা করলেন যুবদল নেতা হিমায়েত হোসেন সিংড়ায় শতবর্ষে মহিষমারী শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ কক্সবাজারের মাতামুহুরীতে চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির মূলহোতা জিসান গ্রেফতার শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা

বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত জামাই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৪ সময় দেখুন

‎‎এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি

‎গাজীপুর কালীগঞ্জের জামালপুর বাজারে কলা ব্যবসায়ী শশুরকে বাজারে ডেকে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে মেয়ের জামাই। ‎শুক্রবার (২৮/০৮/২০২৬ ইং) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল মজিদ (৬৫) জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের পুত্র এবং হত্যাকারী মোজাম্মেল জামালপুরের মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর পুত্র। ‎‎নিহতের পুত্র বিল্লাল জানান, সাত দিন আগে তার বোন শাহানাজকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয় বোন জামাই মোজাম্মেল। শুক্রবার বিকেলে মোজাম্মেল কথা আছে বলে ফোন করে তার শশুরকে জামালপুর বাজারে ডেকে নেয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল সাথে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। ‎পরে স্থানীয়রা মজিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুরের নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।  ‎কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ মোঃ জিয়াউর রহমান জানান, মাথার পিছন দিকে আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে দেখতে পাই তিনি আগেই মারা গেছেন।

‎কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলা দায়েরের কার্যক্রম পক্রিয়াধীন আছে। হত্যাকারীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ, সামাজিক আন্দোলনের আহ্বান এসপি বেলায়েতের
Tag :
জনপ্রিয় পোস্ট

বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত জামাই

বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত জামাই

আপডেটের সময়: ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

‎‎এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি

‎গাজীপুর কালীগঞ্জের জামালপুর বাজারে কলা ব্যবসায়ী শশুরকে বাজারে ডেকে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে মেয়ের জামাই। ‎শুক্রবার (২৮/০৮/২০২৬ ইং) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল মজিদ (৬৫) জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের পুত্র এবং হত্যাকারী মোজাম্মেল জামালপুরের মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর পুত্র। ‎‎নিহতের পুত্র বিল্লাল জানান, সাত দিন আগে তার বোন শাহানাজকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয় বোন জামাই মোজাম্মেল। শুক্রবার বিকেলে মোজাম্মেল কথা আছে বলে ফোন করে তার শশুরকে জামালপুর বাজারে ডেকে নেয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল সাথে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়। ‎পরে স্থানীয়রা মজিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুরের নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।  ‎কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ মোঃ জিয়াউর রহমান জানান, মাথার পিছন দিকে আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে দেখতে পাই তিনি আগেই মারা গেছেন।

‎কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলা দায়েরের কার্যক্রম পক্রিয়াধীন আছে। হত্যাকারীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে বাংলাদেশ বাংলাদেশসড়ক পরিবহন দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ