Dhaka ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার ডিমলা সীমান্তে বিজিবির অভিযান: ৫টি ভারতীয় গরু জব্দ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান রোহিঙ্গা ভোটার কাণ্ড: আলীকদমে ইউপি চেয়ারম্যান ও ৩ মেম্বার সাময়িক বরখাস্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের আন্দোলন ও বি*ক্ষো*ভ ঘাঘটের ভাঙনে হুমকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ, বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বসুরহাট পৌরসভায় ৩৩ বছর ধরে এক পদে, গোলাম সরওয়ারের ঘুষ বাণিজ্যে ও সম্পদের পাহাড় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব

বসুরহাট পৌরসভায় ৩৩ বছর ধরে এক পদে, গোলাম সরওয়ারের ঘুষ বাণিজ্যে ও সম্পদের পাহাড়

কোম্পানীগঞ্জ, (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না, এমন অভিযোগ এখন জনমুখে মুখর। জন্ম নিবন্ধন সনদ, প্রত্যয়ন পত্র, ট্রেড লাইসেন্স, রিকশা লাইসেন্স, নতুন বাড়ির ফ্ল্যান, টেন্ডার, বাজেট, উন্নয়ন প্রকল্প কিংবা মৃত্যু সনদ—সব কিছুতেই টাকার লেনদেন ছাড়া কাজ হয় না বলে অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম সরওয়ারের বিরুদ্ধে। দীর্ঘ তেত্রিশ বছর ধরে একই পদে বহাল থেকে তিনি যেন গড়ে তুলেছেন এক দুর্নীতির সাম্রাজ্য। সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী এক সিন্ডিকেট তৈরি করে নিয়েছেন, যারা প্রতিটি ফাইল থেকে ঘুষের ভাগ বুঝে নেয় নিয়মিতভাবে।

সূত্রে জানা যায়, অফিসে ঢুকেই তিনি ঘুষের হিসাব-নিকাশ শুরু করেন। কে কত টাকা দেবে, কাকে কতটা সময় ঝুলিয়ে রাখা হবে—সব কিছু চলে এক অঘোষিত নিয়মে। অভিযোগ রয়েছে, ভুয়া প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করে এই কর্মকর্তা প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। গত কয়েক বছরে তিনি গড়ে তুলেছেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। নিজ বাড়িতে নির্মাণ করেছেন বহুতল ভবন, ছেলেকে তিন লাখ টাকা দিয়ে মোটরসাইকেল উপহার দিয়েছেন, স্ত্রীর নামে কিনেছেন ১২ ভরি স্বর্ণ। এ ছাড়াও নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

আরও পড়ুনঃ  নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভুক্তভোগীরা জানান, টাকার ঘাটতি থাকলেই ফাইলটি হঠাৎ হারিয়ে যায়, আবার নানা অজুহাতে কাজ আটকে দেওয়া হয়। কেউ প্রতিবাদ করলে তাকে নানা উপায়ে হয়রানির শিকার হতে হয়। এক সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “টাকা না দিলে ফাইল চিরদিনের মতো হারিয়ে যায়। কখনো বলে সই হয়নি, কখনো নানান অপ্রয়োজনীয় কাগজের কথা বলে গ্রাহকদের কাজ থেমে যায়। আসলে সবই টাকা নেওয়ার কৌশল।” প্রভাবশালী ও ভয়ভীতির কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
০৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবু দাউদ জানান, বসুরহাট পৌরসভায় যেন দুর্নীতির এক অঘোষিত নিয়ম চালু আছে—যেখানে ঘুষই কাজের চাবিকাঠি।

আরও পড়ুনঃ  মাধবপুরে শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন বাস্তবায়নের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অভিযুক্ত কর্মকর্তা গোলাম সরওয়ারের কাছে মুঠোফোনে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, “আমি কারো ফাইল আটকে রাখিনি। কৃষি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে বাড়ির নির্মাণকাজ শুরু করেছি।” তবে গ্রাহক হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
কিন্তু স্থানীয়দের বক্তব্য ভিন্ন। এক বাসিন্দা জানান, “ছেলের হাতখরচ ও স্ত্রীর প্রসাধনীর ব্যয় মাসে লাখ টাকা। অথচ অফিসের মাসিক বেতন দিয়ে এমন জীবনযাপন সম্ভব নয়।”

দীর্ঘদিনের এই দুর্নীতির বিরুদ্ধে নীরব ক্ষোভ এখন দানা বাঁধছে। অসংখ্য সেবাগ্রহীতা অভিযোগ করছেন, তারা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান পাননি। উল্টো ঘুষের হার আরও বেড়ে গেছে। এতে সাধারণ নাগরিকরা পৌরসভার সেবার পরিবর্তে হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। গত ১৫ বছরে নিজের ইচ্ছেমত ঘুষের রেট বসিয়েছেন। রাজনৈতিক পালাবদলের সাথে সাথে নিজের ছন্দের তাল পরিবর্তন করে নতুনদের ম্যানেজ করে নতুন উদ্যোমে চলছে আগের মত, পরিবর্তন হয়নি কিছুই।

আরও পড়ুনঃ  একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে

ভুক্তভোগীদের দাবি, গোলাম সরওয়ার ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করে ব্যবস্থা না নিলে বসুরহাট পৌরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হবে।
প্রবাসী আবুল কালাম জানান, আমি নিজেও হয়রানির শিকার হয়েছি। নোয়াখালী জেলা প্রশাসনের হস্তক্ষেপে এই দুর্নীতির চক্র ভেঙে না দিলে সেবাগ্রহীতাদের ভোগান্তি থামবে না।

ব্যবসায়ী ইমাম উদ্দিন জানান, “বসুরহাট পৌরসভা এখন যেন এক ঘুষের কারখানা, যেখানে টাকা ছাড়া নড়ে না কোন ফাইল।”

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর ফরহাদ শামীম জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির বিষয়ে ছাড় নেই।

Tag :
জনপ্রিয় পোস্ট

নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বসুরহাট পৌরসভায় ৩৩ বছর ধরে এক পদে, গোলাম সরওয়ারের ঘুষ বাণিজ্যে ও সম্পদের পাহাড়

আপডেটের সময়: ০১:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কোম্পানীগঞ্জ, (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না, এমন অভিযোগ এখন জনমুখে মুখর। জন্ম নিবন্ধন সনদ, প্রত্যয়ন পত্র, ট্রেড লাইসেন্স, রিকশা লাইসেন্স, নতুন বাড়ির ফ্ল্যান, টেন্ডার, বাজেট, উন্নয়ন প্রকল্প কিংবা মৃত্যু সনদ—সব কিছুতেই টাকার লেনদেন ছাড়া কাজ হয় না বলে অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম সরওয়ারের বিরুদ্ধে। দীর্ঘ তেত্রিশ বছর ধরে একই পদে বহাল থেকে তিনি যেন গড়ে তুলেছেন এক দুর্নীতির সাম্রাজ্য। সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী এক সিন্ডিকেট তৈরি করে নিয়েছেন, যারা প্রতিটি ফাইল থেকে ঘুষের ভাগ বুঝে নেয় নিয়মিতভাবে।

সূত্রে জানা যায়, অফিসে ঢুকেই তিনি ঘুষের হিসাব-নিকাশ শুরু করেন। কে কত টাকা দেবে, কাকে কতটা সময় ঝুলিয়ে রাখা হবে—সব কিছু চলে এক অঘোষিত নিয়মে। অভিযোগ রয়েছে, ভুয়া প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করে এই কর্মকর্তা প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। গত কয়েক বছরে তিনি গড়ে তুলেছেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। নিজ বাড়িতে নির্মাণ করেছেন বহুতল ভবন, ছেলেকে তিন লাখ টাকা দিয়ে মোটরসাইকেল উপহার দিয়েছেন, স্ত্রীর নামে কিনেছেন ১২ ভরি স্বর্ণ। এ ছাড়াও নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

আরও পড়ুনঃ  একটি রাস্তার অপেক্ষায় তিন দশক, মানবেতর জীবন কাটাচ্ছে ২০০ পরিবার

ভুক্তভোগীরা জানান, টাকার ঘাটতি থাকলেই ফাইলটি হঠাৎ হারিয়ে যায়, আবার নানা অজুহাতে কাজ আটকে দেওয়া হয়। কেউ প্রতিবাদ করলে তাকে নানা উপায়ে হয়রানির শিকার হতে হয়। এক সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “টাকা না দিলে ফাইল চিরদিনের মতো হারিয়ে যায়। কখনো বলে সই হয়নি, কখনো নানান অপ্রয়োজনীয় কাগজের কথা বলে গ্রাহকদের কাজ থেমে যায়। আসলে সবই টাকা নেওয়ার কৌশল।” প্রভাবশালী ও ভয়ভীতির কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
০৩ নং ওয়ার্ডের বাসিন্দা আবু দাউদ জানান, বসুরহাট পৌরসভায় যেন দুর্নীতির এক অঘোষিত নিয়ম চালু আছে—যেখানে ঘুষই কাজের চাবিকাঠি।

আরও পড়ুনঃ  একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে

অভিযুক্ত কর্মকর্তা গোলাম সরওয়ারের কাছে মুঠোফোনে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, “আমি কারো ফাইল আটকে রাখিনি। কৃষি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে বাড়ির নির্মাণকাজ শুরু করেছি।” তবে গ্রাহক হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
কিন্তু স্থানীয়দের বক্তব্য ভিন্ন। এক বাসিন্দা জানান, “ছেলের হাতখরচ ও স্ত্রীর প্রসাধনীর ব্যয় মাসে লাখ টাকা। অথচ অফিসের মাসিক বেতন দিয়ে এমন জীবনযাপন সম্ভব নয়।”

দীর্ঘদিনের এই দুর্নীতির বিরুদ্ধে নীরব ক্ষোভ এখন দানা বাঁধছে। অসংখ্য সেবাগ্রহীতা অভিযোগ করছেন, তারা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান পাননি। উল্টো ঘুষের হার আরও বেড়ে গেছে। এতে সাধারণ নাগরিকরা পৌরসভার সেবার পরিবর্তে হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। গত ১৫ বছরে নিজের ইচ্ছেমত ঘুষের রেট বসিয়েছেন। রাজনৈতিক পালাবদলের সাথে সাথে নিজের ছন্দের তাল পরিবর্তন করে নতুনদের ম্যানেজ করে নতুন উদ্যোমে চলছে আগের মত, পরিবর্তন হয়নি কিছুই।

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপার'র পানছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন