Dhaka ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌলভীবাজারে আগাম বন্যা ও বৃষ্টির কারণে ধান কাটা নিয়ে কৃষকরা কিছুটা দুশ্চিন্তায় বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগ: নীরব দপ্তর, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

বরিশাল-ভোলা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে: তারেক রহমানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৪ সময় দেখুন

মোঃ সাকিবুল ইসলাম, বরিশালঃ নির্বাচনের আগে বরিশাল বিভাগের ২১ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থীদের নিয়ে জনসভা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় বিএনপির চেয়ারম্যান দক্ষিনাঞ্চলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা এ অঞ্চলের মানুষদের উদ্দেশ্যে জানান। তিনি তার বক্তব্যের শুরুতে বরিশাল-ভোলা ব্রিজ নির্মাণের গুরুত্বের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে, ভোলায় মেডিকেল কলেজের কাজেও হাত দিতে হবে। তারেক রহমান বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো এ এলাকার নদীভাঙন। অনেকের বাবা–দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে, মসজিদ ও মাদ্রাসাও ভেঙে গেছে। তাই এই বিশাল এলাকায় বেড়িবাঁধ দিতে হবে। নদীভাঙন যেকোনো মূল্যে ঠেকাতে হবে আমাদের। এ ধরনের আরও অনেক কাজ বাকি রয়েছে। আর এসব কাজ করতে হলে আপনাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৬০০

তিনি আরও বলেন, অতীতে দেখেছেন বিএনপি সবসময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে। এই এলাকায় ১৯৭৮ সালে পল্লি বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন। বিদ্যুতের লাইন, বরিশাল বিভাগ বা এর বাইরের অনেক কাজ বিএনপি করেছিল। তবে কিছু কাজ শেষও করা সম্ভব হয়নি। গত ১৬ বছরের স্বৈরাচারের শাসনামলে অনেক সমস্যা জমা হয়েছে। রাস্তা, স্কুল–কলেজের ভবন ভেঙে ধ্বংস হয়েছে। ছোট হাসপাতালগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে যখন আপনি ধানের শীষকে নির্বাচিত করবেন। তারেক রহমান জানান, আমাদের পরিকল্পনায় রয়েছে এই এলাকায় যেখানে কৃষকের প্রয়োজন, সেখানে হিমাগার স্থাপন করা হবে।

আরও পড়ুনঃ  কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: তারেক রহমান

হিমাগারে পণ্য রাখা হলে কৃষকরা ন্যায্যমূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারবেন। মায়েদের ফ্যামিলি কার্ডের মতো কৃষকের জন্য কৃষিকার্ড চালু করা হবে। এছাড়া প্রয়োজনমতো সার ও বীজ কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি যদি বিএনপি সরকার গঠন করে, তবে সমগ্র বাংলাদেশে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকের কৃষিঋণ মওকুফ করা হবে। তিনি আরও বলেন, এ এলাকায় তরুণদের কর্মসংস্থানের সমস্যা রয়েছে। ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প কারখানা গড়ে তোলা হবে, যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। একইভাবে তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। আমাদের পরিকল্পনার লক্ষ্য হলো বাংলাদেশের নারী ও তরুণ সমাজকে স্বাবলম্বী করা। জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারলে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব।ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে কাল আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

মৌলভীবাজারে আগাম বন্যা ও বৃষ্টির কারণে ধান কাটা নিয়ে কৃষকরা কিছুটা দুশ্চিন্তায়

বরিশাল-ভোলা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে: তারেক রহমানের

আপডেটের সময়: ০৯:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ সাকিবুল ইসলাম, বরিশালঃ নির্বাচনের আগে বরিশাল বিভাগের ২১ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থীদের নিয়ে জনসভা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় বিএনপির চেয়ারম্যান দক্ষিনাঞ্চলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা এ অঞ্চলের মানুষদের উদ্দেশ্যে জানান। তিনি তার বক্তব্যের শুরুতে বরিশাল-ভোলা ব্রিজ নির্মাণের গুরুত্বের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে, ভোলায় মেডিকেল কলেজের কাজেও হাত দিতে হবে। তারেক রহমান বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো এ এলাকার নদীভাঙন। অনেকের বাবা–দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে, মসজিদ ও মাদ্রাসাও ভেঙে গেছে। তাই এই বিশাল এলাকায় বেড়িবাঁধ দিতে হবে। নদীভাঙন যেকোনো মূল্যে ঠেকাতে হবে আমাদের। এ ধরনের আরও অনেক কাজ বাকি রয়েছে। আর এসব কাজ করতে হলে আপনাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুনঃ  কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: তারেক রহমান

তিনি আরও বলেন, অতীতে দেখেছেন বিএনপি সবসময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে। এই এলাকায় ১৯৭৮ সালে পল্লি বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন। বিদ্যুতের লাইন, বরিশাল বিভাগ বা এর বাইরের অনেক কাজ বিএনপি করেছিল। তবে কিছু কাজ শেষও করা সম্ভব হয়নি। গত ১৬ বছরের স্বৈরাচারের শাসনামলে অনেক সমস্যা জমা হয়েছে। রাস্তা, স্কুল–কলেজের ভবন ভেঙে ধ্বংস হয়েছে। ছোট হাসপাতালগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব রয়েছে। এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে যখন আপনি ধানের শীষকে নির্বাচিত করবেন। তারেক রহমান জানান, আমাদের পরিকল্পনায় রয়েছে এই এলাকায় যেখানে কৃষকের প্রয়োজন, সেখানে হিমাগার স্থাপন করা হবে।

আরও পড়ুনঃ  পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের প্রতীক: প্রধানমন্ত্রী