Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত জামাই পলাশবাড়ীর ৯ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদের উঠান বৈঠক টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী মেগা জব ফেয়ার মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান: ছান্দড়ার চৌরাস্তা মসজিদে শালিখা থানার ওসির বক্তব্য মাদকমুক্ত ফটিকছড়ি গড়ার অঙ্গীকারে উৎসবমুখর পরিবেশে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত ধুনটের গোসাইবাড়ী ও ভান্ডার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত টিআর-এর বরাদ্দ টাকা দিয়ে নিজ জায়গা দিয়ে ১৫ পরিবারের রাস্তা করলেন যুবদল নেতা হিমায়েত হোসেন সিংড়ায় শতবর্ষে মহিষমারী শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ কক্সবাজারের মাতামুহুরীতে চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির মূলহোতা জিসান গ্রেফতার শ্রেণিকক্ষ নাকি জরাজীর্ণ ঘর? আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে চরম দুরবস্থা

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ৩০ হাজার টাকা

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মোঃ আবু দারদা ওরফে সজিব (৩২)। তিনি কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা এলাকার মোঃ আকরাম হোসেনের ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহরের নিশিন্দারা শৈলালপাড়ায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরজন মোঃ আব্দুস সালাম সেলিম (৪৭), তিনি শাজাহানপুর উপজেলার চক কানপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। ডিবি পুলিশের এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, নিশিন্দারা শৈলালপাড়ায় একটি বাড়ির নিচতলার গ্যারেজের পশ্চিম পাশের কক্ষে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে রপ্তানি হচ্ছে কচু-লতি

পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আবু দারদা ওরফে সজিবের দেখানো ও বের করে দেওয়া মতে তার বিছানার তোষকের নিচ থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০টি এয়ারটাইট পলি জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন ১০০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সজিবের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ২০০ টাকা মূল্যমানের ১০০টি নোট এবং ১০০ টাকা মূল্যমানের ১০০টি নোট ছিল।

আরও পড়ুনঃ  ইউএনওর নির্দেশ মাদ্রাসা শিক্ষকের সাড়ে ১৭ দিনের বেতন কর্তন

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা মাদক ও টাকা জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুনঃ  নওগাঁয় আইবিডব্লিউএফের ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত জামাই

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার ৩০ হাজার টাকা

আপডেটের সময়: ০৬:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মোঃ আবু দারদা ওরফে সজিব (৩২)। তিনি কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা এলাকার মোঃ আকরাম হোসেনের ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহরের নিশিন্দারা শৈলালপাড়ায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরজন মোঃ আব্দুস সালাম সেলিম (৪৭), তিনি শাজাহানপুর উপজেলার চক কানপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। ডিবি পুলিশের এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, নিশিন্দারা শৈলালপাড়ায় একটি বাড়ির নিচতলার গ্যারেজের পশ্চিম পাশের কক্ষে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  মাধবপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আবু দারদা ওরফে সজিবের দেখানো ও বের করে দেওয়া মতে তার বিছানার তোষকের নিচ থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০টি এয়ারটাইট পলি জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০টি করে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন ১০০ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সজিবের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ২০০ টাকা মূল্যমানের ১০০টি নোট এবং ১০০ টাকা মূল্যমানের ১০০টি নোট ছিল।

আরও পড়ুনঃ  লালপুরে ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা মাদক ও টাকা জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে সার সংকট নিয়ে দুশ্চিন্তায় কৃষক