
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কেন্দ্রীয় অফিস কার্যালয়ে, ফ্যাসিবাদ পতনের ২ বছর পূর্তি উপলক্ষ্যে, মাদারগঞ্জ বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক বিশাল এক গণমিছিলের আয়োজন করা হয়। আজ (৫ ই আগস্ট ২০২৬) বুধবার বিকাল ৪ ঘটিকার সময় উক্ত গণমিছিলের আয়োজন করা হয়। আজকের গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৩ আসনের (মাদারগঞ্জ-মেলান্দহ) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। উক্ত গণমিছিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান এবং আয়োজনটির সঞ্চালনায় ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ। আজকের গণমিছিলের প্রধান অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জনসম্মুখে বলেন_ গত দুই বছর আগে অর্থাৎ ২৪-এর ৫ ই আগস্টে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, বাংলাদেশের এক কঠিন স্বৈরাচারী শাসকের হাত থেকে এই বাংলাদেশ মুক্ত হয়, যার নাম শেখ হাসিনা।
সেই স্বৈরাচারী শাসকের ১৭ বছর শাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে, কত মানুষ যে খুন ও গুম হয়েছে, তা হিসাবের বাইরে এবং হাজার হাজার মানুষের জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটাতে হয়েছে। তাই আমরা চাই_ এই বাংলাদেশে আর কোন স্বৈরাচার শাসক না আসুক। রাজনৈতিক কারণে ভিন্ন ভিন্ন হলেও, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সবাই এক। শুধু তাই নয়, তিনি আরো বলেন_ যিনি এই দেশে হাজারো মানুষের রক্ত দিয়ে হোলিখেলা করেছে, তাকে আমরা সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য বাংলাদেশে ফেরত চাই। তারপর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান বলেন_ গত দুই বছর আগে যদি ফ্যাসিস্ট সরকারের পতন না হতো, তাহলে হয়তো আমরা গুম হইতাম অথবা কারাগারে থাকতাম এবং আমরা এভাবে কখনো গণতান্ত্রিক অধিকার অনুযায়ী একত্রিত হয়ে মিছিল-মিটিং করতে পারতাম না। আজকের গণমিছিলের আয়োজনে মাদারগঞ্জ উপজেলার আরও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল পরিমাণ সাধারণ জনগণকেও উপস্থিত হতে দেখা যায়। উক্ত গণমিছিলের আয়োজনে আরও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দও বক্তব্য দিয়ে থাকেন এবং উক্ত গণমিছিল অনুষ্ঠানের সঞ্চালক_ মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দের সমাপনী বক্তব্যের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদকের নাম 



















