Dhaka ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট জুলাই অভ্যুত্থান উপলক্ষে জেলা জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে জেলা আমীর আনোয়ারী ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ

ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ  শনিবার বিকেল ৫ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফরিদপুর পৌরসভা শাখার আমির ডা. এহসানুল মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল ওহাব আলী, সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমির প্রফেসর বেলাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  ভোলা জেলা ঐক্য ফোরামের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

তারা জুলাইয়ের হত্যাকাণ্ডের দায়ীদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের পাশাপাশি গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরও বলেন, গণভোটের গণরায় অবিলম্বে কার্যকর করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুনঃ  মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি ডাঃ টিপু
Tag :
জনপ্রিয় পোস্ট

১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট

ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ  শনিবার বিকেল ৫ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফরিদপুর পৌরসভা শাখার আমির ডা. এহসানুল মাহমুদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল ওহাব আলী, সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমির প্রফেসর বেলাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ। সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

তারা জুলাইয়ের হত্যাকাণ্ডের দায়ীদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের পাশাপাশি গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরও বলেন, গণভোটের গণরায় অবিলম্বে কার্যকর করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুনঃ  সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা