Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওষুধের ৩ কোটি টাকা গায়েব? বান্দরবানে স্বাস্থ্য খাতে অর্থ লোপাটের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে কোম্পানীগঞ্জে বসুরহাট পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সংসদে নতুন বাজেট পাস, বুধবার থেকে কার্যকর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল ব্রাহ্মণপাড়ায় সাঁকো থেকে খালে পড়ে ৭ বছরের শিশু সজিবের মর্মান্তিক মৃত্যু মাধবপুরে ১৭১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬ উদযাপন চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ, নাগরপুরে তীব্র লোডশেডিং পাঁচ জেলায় ৮ হাজার পরিবার পানিবন্দি ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা খানম ফরিদপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

ফরিদপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫–২৬ অর্থবছরের আওতায় খরিপ-২ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করতে ‌আজ মঙ্গলবার এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  দেবিদ্বার থানা মাশিকাড়া বাজারে কাপড়ের দোকানে ভুয়া কাজী অফিস

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপকারভোগী কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিআরডিবির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ, দোষীদের শাস্তি দাবী
Tag :
জনপ্রিয় পোস্ট

ওষুধের ৩ কোটি টাকা গায়েব? বান্দরবানে স্বাস্থ্য খাতে অর্থ লোপাটের অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে

ফরিদপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

আপডেটের সময়: ০৫:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫–২৬ অর্থবছরের আওতায় খরিপ-২ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করতে ‌আজ মঙ্গলবার এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  দেবিদ্বার থানা মাশিকাড়া বাজারে কাপড়ের দোকানে ভুয়া কাজী অফিস

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপকারভোগী কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিআরডিবির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কুমিল্লার গোমতী বেড়িবাঁধে সোলার বাতি চুরি, অন্ধকারে সীমান্ত সড়ক