Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার:এমপি সরোয়ার আলমগীর

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম: আগামী ৯আগস্ট ফটিকছড়ি সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান’র । এ উপলক্ষে উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । প্রধানমন্ত্রী সফরকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সোমবার (০৩ আগস্ট) স্বাগত মিছিল, মতবিনিময় সভা এবং উপজেলা ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। পরিদর্শন শেষে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। জিয়ার ঘাতক জেনারেল মঞ্জুরকে ফটিকছড়ির খৈয়া চা-বাগান এলাকা থেকে এ অঞ্চলের মানুষ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সম্প্রতি জাফতনগরে একটি অনুষ্ঠানে বলেছিলাম, আমি শপথ নেওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে আসবেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে মহাসড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার অপমৃত্যুর মামলা

ইনশাআল্লাহ আগামী ৯ আগস্ট তিনি ফটিকছড়িতে পা রাখবেন বলে আমরা আশাকরি। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। দলীয় নেতা-কর্মীরা প্রস্তুতি সভা করছেন এবং ফটিকছড়িবাসী আনন্দ মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এলাকাকে একটি সমৃদ্ধি জনপদ হিসেবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমরা শতভাগ কাজে লাগাতে চাই। এমপি বলেন- তারেক রহমানের ৩১দফার আলোকে এ বাংলাদেশ বির্নিমান হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, শহিদুল আজম চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ৩ আসনের এমপি চৌধুরী নায়াবা ইউসুফ বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করেন
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার:এমপি সরোয়ার আলমগীর

আপডেটের সময়: ০৭:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম: আগামী ৯আগস্ট ফটিকছড়ি সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান’র । এ উপলক্ষে উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । প্রধানমন্ত্রী সফরকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সোমবার (০৩ আগস্ট) স্বাগত মিছিল, মতবিনিময় সভা এবং উপজেলা ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। পরিদর্শন শেষে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। জিয়ার ঘাতক জেনারেল মঞ্জুরকে ফটিকছড়ির খৈয়া চা-বাগান এলাকা থেকে এ অঞ্চলের মানুষ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সম্প্রতি জাফতনগরে একটি অনুষ্ঠানে বলেছিলাম, আমি শপথ নেওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে আসবেন।

আরও পড়ুনঃ  ভিডিও ভাইরাল হওয়ার পর মির্জাপুরে ইভটিজিংয়ের অভিযুক্ত কিশোর আটক

ইনশাআল্লাহ আগামী ৯ আগস্ট তিনি ফটিকছড়িতে পা রাখবেন বলে আমরা আশাকরি। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। দলীয় নেতা-কর্মীরা প্রস্তুতি সভা করছেন এবং ফটিকছড়িবাসী আনন্দ মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এলাকাকে একটি সমৃদ্ধি জনপদ হিসেবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমরা শতভাগ কাজে লাগাতে চাই। এমপি বলেন- তারেক রহমানের ৩১দফার আলোকে এ বাংলাদেশ বির্নিমান হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, শহিদুল আজম চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সাঘাটা বাজারে বিকাশ এজেন্টের দোকানে চুরির অভিযোগে এক ব্যক্তি আটক