Dhaka ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ পবায় সড়কের বেহাল দশা: বায়া-হিমালয় কোল্ড স্টোরেজ রাস্তা এখন এক ‘মরণফাঁদ’ নাটোর লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মোবাইলের অতিরিক্ত আসক্তি নেশাজাত দ্রব্যের মতোই ক্ষতিকর : আইজিপি বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে: আসিফ

ফটিকছড়িতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই কৃষকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার ফটিকছড়ি বিলে ছিঁড়ে পড়া পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল তিনটার দিকে ধানের চারা রোপণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ভূজপুর ইউনিয়নের মীরের খীল এলাকার মাহবুব আলমের ছেলে ইউনুস (৪৫) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে হাশেম (৪৮)। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিলে একটি পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে ধানক্ষেতে পড়ে। ওই সময় ইউনুস ও হাশেম ধানের চারা রোপণ করছিলেন। বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন

খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনাস্থল ফটিকছড়ি থানার আওতাধীন। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

আরও পড়ুনঃ  দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে

তবে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, দুর্ঘটনাটি ফটিকছড়ি থানা এলাকায় ঘটলেও নিহত দুজন ভূজপুর থানার বাসিন্দা। মরদেহ নিহতদের বাড়িতে নিয়ে আসা হয়েছে।তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা বলেন, খবর পাওয়ার পরপরই টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। কী কারণে তারটি ছিঁড়ে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তে কোনো অবহেলা বা ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই কর্মকর্তা আরও বলেন, বৈরী আবহাওয়ার সময় কোথাও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার দেখা গেলে সাধারণ মানুষকে তার কাছাকাছি না গিয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন

ফটিকছড়িতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই কৃষকের মৃত্যু

আপডেটের সময়: ০৬:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার ফটিকছড়ি বিলে ছিঁড়ে পড়া পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল তিনটার দিকে ধানের চারা রোপণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ভূজপুর ইউনিয়নের মীরের খীল এলাকার মাহবুব আলমের ছেলে ইউনুস (৪৫) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে হাশেম (৪৮)। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিলে একটি পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে ধানক্ষেতে পড়ে। ওই সময় ইউনুস ও হাশেম ধানের চারা রোপণ করছিলেন। বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন

খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনাস্থল ফটিকছড়ি থানার আওতাধীন। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তবে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, দুর্ঘটনাটি ফটিকছড়ি থানা এলাকায় ঘটলেও নিহত দুজন ভূজপুর থানার বাসিন্দা। মরদেহ নিহতদের বাড়িতে নিয়ে আসা হয়েছে।তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা বলেন, খবর পাওয়ার পরপরই টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। কী কারণে তারটি ছিঁড়ে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তে কোনো অবহেলা বা ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই কর্মকর্তা আরও বলেন, বৈরী আবহাওয়ার সময় কোথাও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার দেখা গেলে সাধারণ মানুষকে তার কাছাকাছি না গিয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

আরও পড়ুনঃ  বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে মানববন্ধন, গ্রেপ্তারদের মুক্তির দাবি