Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্টার সনদ লাভ করলো এপেক্স ক্লাব অফ মাতামুহুরি বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই। দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক চার নারী ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২২তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত বগুড়ার ইতিহাস-ঐতিহ্যের চিত্রকর্মে সাজছে ওভারপাসের দেয়াল, পরিদর্শনে এমপি বাদশা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গভীর শোক কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ: পাকা ধানের শীষে কৃষকের মুখে হাসির ঝিলিক সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান

ধামরাইয়ে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮০ সময় দেখুন

সোহেল আমিন,ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে চলমান ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। মঙ্গলবার (৩ নভেম্বর) ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় পরিচালিত এ জরিপ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুনঃ  ওষুধ কেনার টাকাও ছিল না, নাজমার পাশে দাঁড়ালো ঢাকা জেলা প্রশাসন ফরিদা খানম

পরিদর্শনকালে ইউএনও জরিপের সার্বিক অগ্রগতি, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ে জরিপকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জরিপ সম্পর্কে তাঁদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি জরিপকর্মীদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  দীর্ঘদিন পর কেরানীগঞ্জে এক মঞ্চে গয়েশ্বর ও আমান

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “ফ্যামিলি কার্ড জরিপ একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা সম্ভব হবে। এ জন্য সব জরিপকর্মীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  ধামরাইয়ে ২ হাজার ৬০ টাকার গ্যাস ৩ হাজারে বিক্রি, অতিরিক্ত দামে নাভিশ্বাস সাধারণ মানুষের

এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা এবং জরিপকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ধামরাইয়ে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

আপডেটের সময়: ১২:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

সোহেল আমিন,ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে চলমান ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। মঙ্গলবার (৩ নভেম্বর) ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় পরিচালিত এ জরিপ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে ২ হাজার ৬০ টাকার গ্যাস ৩ হাজারে বিক্রি, অতিরিক্ত দামে নাভিশ্বাস সাধারণ মানুষের

পরিদর্শনকালে ইউএনও জরিপের সার্বিক অগ্রগতি, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ে জরিপকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জরিপ সম্পর্কে তাঁদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি জরিপকর্মীদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে চারটি বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক