Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত নারী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর ফরিদপুরে ৪২ পিস ইয়াবাসহ কুঠিবাড়ি এলাকা থেকে মাদক কারবারি আটক বগুড়ায় জেলা প্রশাসকের গণশুনানি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি, দ্রুত ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দীঘিনালায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন ডিসির মানবিক ছোঁয়ায় হাসলেন শারীরিক প্রতিবন্ধী মারিয়া ভোলা জেলা ঐক্য ফোরামের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ১২ বছরেও এমপিওভুক্ত হয়নি কালাই অটিস্টিক বিদ্যালয়,সংকটে শিক্ষা কার্যক্রম

জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত নারী

মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: ​মনপুরা (ভোলা): ভোলার মনপুরা উপজেলার ২ নং হাজির হাট ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো: নূর হাফেজ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার মারাত্মক অভিযোগ উঠেছে আয়েশা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। ​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নূর হাফেজের পরিবারের সাথে অভিযুক্ত আয়েশা বেগমের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাকবিতণ্ডার একপর্যায়ে নূর হাফেজকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। ভুক্তভোগী নূর হাফেজ জানান, “আয়েশা বেগমের পরিবার দীর্ঘ ৪০ বছর ধরে আমার বাবার জমিতে আশ্রিত হিসেবে বসবাস করে আসছিল। বাবার মৃত্যুর পর সম্পত্তি ভাগের বিষয় এলে আমরা তাদের জায়গাটি ছেড়ে দিতে বলি। এতে সে আমাদের সাথে বিভিন্ন ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ে। ​তিনি আরও অভিযোগ করে বলেন, “আমি রাজনৈতিকভাবে বিএনপির কর্মী হওয়ায় বিগত ১৭ বছর একটি প্রভাবশালী মহলের আশ্রয়ে আয়েশা বেগম আমার পরিবারকে নানাভাবে সামাজিকভাবে হেনস্তা করে আসছে। গত শুক্রবার আমি ও শাহীন ভাই বেরিবাঁধের ওপর তার বাড়ির পাশে বাগদা মাছ সংগ্রহ করতে গেলে আয়েশা বেগম আমার ওপর চড়াও হয়।

আরও পড়ুনঃ  সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

একপর্যায়ে ঘর থেকে বটি এনে আমাকে সরাসরি কোপ দেয়। শাহীন ভাই আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বটি নিয়ে তাড়া করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। আয়েশা বেগমের বিরুদ্ধে এলাকায় আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আয়েশা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত। মান-সম্মানের ভয়ে এলাকার কেউ তার সাথে কথা বলতে চায় না। কেউ তার এসব অপকর্মের প্রতিবাদ করতে গেলে সে প্রভাবশালী মহলের সাহায্যে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হয়রানি করে। ​এ বিষয়ে জানতে চাইলে মনপুরা থানার কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।”

আরও পড়ুনঃ  পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের
Tag :
জনপ্রিয় পোস্ট

আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ

জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত নারী

আপডেটের সময়: ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: ​মনপুরা (ভোলা): ভোলার মনপুরা উপজেলার ২ নং হাজির হাট ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো: নূর হাফেজ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার মারাত্মক অভিযোগ উঠেছে আয়েশা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। ​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নূর হাফেজের পরিবারের সাথে অভিযুক্ত আয়েশা বেগমের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাকবিতণ্ডার একপর্যায়ে নূর হাফেজকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। ভুক্তভোগী নূর হাফেজ জানান, “আয়েশা বেগমের পরিবার দীর্ঘ ৪০ বছর ধরে আমার বাবার জমিতে আশ্রিত হিসেবে বসবাস করে আসছিল। বাবার মৃত্যুর পর সম্পত্তি ভাগের বিষয় এলে আমরা তাদের জায়গাটি ছেড়ে দিতে বলি। এতে সে আমাদের সাথে বিভিন্ন ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ে। ​তিনি আরও অভিযোগ করে বলেন, “আমি রাজনৈতিকভাবে বিএনপির কর্মী হওয়ায় বিগত ১৭ বছর একটি প্রভাবশালী মহলের আশ্রয়ে আয়েশা বেগম আমার পরিবারকে নানাভাবে সামাজিকভাবে হেনস্তা করে আসছে। গত শুক্রবার আমি ও শাহীন ভাই বেরিবাঁধের ওপর তার বাড়ির পাশে বাগদা মাছ সংগ্রহ করতে গেলে আয়েশা বেগম আমার ওপর চড়াও হয়।

আরও পড়ুনঃ  পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের

একপর্যায়ে ঘর থেকে বটি এনে আমাকে সরাসরি কোপ দেয়। শাহীন ভাই আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বটি নিয়ে তাড়া করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। আয়েশা বেগমের বিরুদ্ধে এলাকায় আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আয়েশা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত। মান-সম্মানের ভয়ে এলাকার কেউ তার সাথে কথা বলতে চায় না। কেউ তার এসব অপকর্মের প্রতিবাদ করতে গেলে সে প্রভাবশালী মহলের সাহায্যে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হয়রানি করে। ​এ বিষয়ে জানতে চাইলে মনপুরা থানার কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।”

আরও পড়ুনঃ  খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন