Dhaka ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাজিপুরের যমুনা নদীতে বিপদসীমার উপরে পানি হওয়ায় দিশেহারা জনগণ খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত করতোয়ার করাল গ্রাসে কুলানন্দনপুর আশ্রয়ণ প্রকল্প, আতঙ্কে শতাধিক পরিবার কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর প্রধান কার্যালয় স্বাস্থ্য বিভাগের পরিদর্শন ​নাগেশ্বরীতে নতুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে গোলাম মোর্শেদের যোগদান তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি

গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

মোঃ সোহেল রানা,উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত প্রায় ১১টার দিকে পৌর এলাকার নারিচা স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মাহাবুল (৩৫) ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। সে ওই এলাকার মৃত হাজীরুদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ঈশ্বরদী শহরে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর বাসভবনে তাঁর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের উদ্যোগে রাতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঈশ্বরদী থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া যুবলীগের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেদিন কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত

এ ঘটনায় পরবর্তীতে যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, যুবলীগ সভাপতি তমালের বাসভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে মাহাবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে যমুনার ভাঙনে নিঃস্ব কৃষক, নদীগর্ভে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

মোঃ সোহেল রানা,উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত প্রায় ১১টার দিকে পৌর এলাকার নারিচা স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মাহাবুল (৩৫) ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। সে ওই এলাকার মৃত হাজীরুদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ঈশ্বরদী শহরে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর বাসভবনে তাঁর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের উদ্যোগে রাতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঈশ্বরদী থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া যুবলীগের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেদিন কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত