Dhaka ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎ কেন্দুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আটোয়ারীর তেঁতুলতলা বাজারে মাঝরাতে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাতি বাঘায় হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে আটক শ্রীপুরে ভিক্ষুক জুলেখা হত্যা – আসামি শনাক্ত ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবহেলা-অযত্নে জৌলুশ হারাচ্ছে বাঁশখালী ইকোপার্ক, ঝুঁকিতে পর্যটন সম্ভাবনা জয়পুরহাটে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত চকরিয়ায় আজকের জনবাণীর ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে কক্সবাজার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য যাবে পুনর্ব্যবহারে

গাইবান্ধা সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

​আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সফরে এসে আজ রবিবার গাইবান্ধা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোঃ সাখাওয়াত হোসেন। পরিদর্শনের শুরুতেই মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন।

​তিনি রোগীদের চিকিৎসার মান ও হাসপাতালে প্রদত্ত সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে চিকিৎসকদের আন্তরিকতা ও রোগীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন তা জানতে চান। রোগীদের আত্মীয়-স্বজনের সঙ্গেও কথা বলে তাদের অভিজ্ঞতার কথা শোনেন মন্ত্রী।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত

​পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ঔষধের মজুদ ও ওষুধের সরবারহ ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি রোগীদের বিনামূল্যে ঔষধ ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্বারোপ করেন এবং হাসপাতালে ঔষধের কোনো সংকট আছে কিনা তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান। ঔষধের কোনো অভাব যাতে না হয় সে জন্য তিনি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  অবহেলা-অযত্নে জৌলুশ হারাচ্ছে বাঁশখালী ইকোপার্ক, ঝুঁকিতে পর্যটন সম্ভাবনা

​এরপর মন্ত্রী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। ওয়ার্ড, করিডোর ও বাথরুমগুলোর অবস্থা ঘুরে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে আরও উন্নত পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখার জন্য তিনি পরিচ্ছন্নতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেন।

​সবশেষে, হাসপাতালের মানোন্নয়ন নিয়ে গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী মোঃ সাখাওয়াত হোসেন। সভায় তিনি স্বাস্থ্যসেবা প্রদানে আরও দায়বদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। হাসপাতালের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, “সেবার মান বাড়াতে আমাদের আরও উন্নত সেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে।”

আরও পড়ুনঃ  লালপুরে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে ধান ক্ষেতের ক্ষয়ক্ষতি

​এ সময় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর এই পরিদর্শনে গাইবান্ধা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকার সাধারণ মানুষ।

Tag :

গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎

গাইবান্ধা সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

আপডেটের সময়: ০৪:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

​আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সফরে এসে আজ রবিবার গাইবান্ধা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোঃ সাখাওয়াত হোসেন। পরিদর্শনের শুরুতেই মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন।

​তিনি রোগীদের চিকিৎসার মান ও হাসপাতালে প্রদত্ত সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে চিকিৎসকদের আন্তরিকতা ও রোগীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন তা জানতে চান। রোগীদের আত্মীয়-স্বজনের সঙ্গেও কথা বলে তাদের অভিজ্ঞতার কথা শোনেন মন্ত্রী।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা

​পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ঔষধের মজুদ ও ওষুধের সরবারহ ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি রোগীদের বিনামূল্যে ঔষধ ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্বারোপ করেন এবং হাসপাতালে ঔষধের কোনো সংকট আছে কিনা তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান। ঔষধের কোনো অভাব যাতে না হয় সে জন্য তিনি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত