Dhaka ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা কাদার রাজত্বে দোপ্রু পাড়া স্কুল: বেহাল রাস্তায় স্কুলবিমুখ শিক্ষার্থীরা শ্রীপুরের দারিয়াপুর কালিবাড়ি বাজারে ৪ টি দোকান অগ্নিকাণ্ডে ভশীভুত শার্শা ১০ নাম্বার ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে যুব সমাজের মুখে আলোচনার মো: পিন্টু রহমান সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান রংমিশ্রিত পণ্য জব্দ

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় অবস্থিত দুটি সেমাই কারখানায় র‌্যাব, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। ‎অভিযানে বিসমিল্লাহ লাচ্ছা সেমাই কারখানা থেকে রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্রায় ২০০০ কেজি প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া ১০০ কেজি খোলা সেমাই (মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং ৩ কেজি কৃত্রিম ফ্লেভার ও রং (মূল্য প্রায় ১ হাজার টাকা) উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত

‎এ অপরাধে কারখানার পরিচালক সুজন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে নুরানী ফুট কারখানা থেকেও রংমিশ্রিত প্রায় ৭০ কেজি সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। যৌথ অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১৩-এর ডিএডি জিহাদ হাসান, এসএসআই রায়হান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান সংশ্লিষ্টরা জানান, গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ভোলায় ফার্মেসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোর্সের ৬৪তম ব্যাচের শুভ উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

গাইবান্ধা দুই সেমাই কারখানায় যৌথ অভিযান রংমিশ্রিত পণ্য জব্দ

আপডেটের সময়: ০৬:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় অবস্থিত দুটি সেমাই কারখানায় র‌্যাব, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। ‎অভিযানে বিসমিল্লাহ লাচ্ছা সেমাই কারখানা থেকে রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্রায় ২০০০ কেজি প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া ১০০ কেজি খোলা সেমাই (মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং ৩ কেজি কৃত্রিম ফ্লেভার ও রং (মূল্য প্রায় ১ হাজার টাকা) উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নয় বছর বয়সি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ।

‎এ অপরাধে কারখানার পরিচালক সুজন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে নুরানী ফুট কারখানা থেকেও রংমিশ্রিত প্রায় ৭০ কেজি সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। যৌথ অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১৩-এর ডিএডি জিহাদ হাসান, এসএসআই রায়হান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান সংশ্লিষ্টরা জানান, গাইবান্ধা সদর পৌরসভার কুটিপাড়া এলাকায় ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ- প্রতিমন্ত্রী মীর শাহে আলম