Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য! চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির মাত্র দেড় মাসেই ধসে পড়ল নতুন সড়ক, চন্দ্রগঞ্জের দেওপাড়ায় জনদুর্ভোগ চরমে ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান

গণঅভ্যুত্থান দিবস ঘিরে তারাগঞ্জে নতুন পরিকল্পনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৪৬ সময় দেখুন

এন এস ফারুক,স্টাফ রিপোর্টার তারাগঞ্জ, (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার  (৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধারা। সভায় ৫ আগস্টের কর্মসূচি সফল, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নানা পদক্ষেপ ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত জুলাই যোদ্ধারা আন্দোলনের রক্তঝরা দিনগুলোর স্মৃতিচারণ করেন। একই সাথে এই দিবসের তাৎপর্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে ৪৫ দিনের ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ঘিরে তরুণদের দীর্ঘশ্বাস।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জি।উপজেলা প্রশাসন জানায়, দিবসটি উদযাপনে আলোচনা সভাসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আরও পড়ুনঃ  রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের উদ্যোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য!

গণঅভ্যুত্থান দিবস ঘিরে তারাগঞ্জে নতুন পরিকল্পনা

আপডেটের সময়: ০১:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এন এস ফারুক,স্টাফ রিপোর্টার তারাগঞ্জ, (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার  (৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধারা। সভায় ৫ আগস্টের কর্মসূচি সফল, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নানা পদক্ষেপ ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত জুলাই যোদ্ধারা আন্দোলনের রক্তঝরা দিনগুলোর স্মৃতিচারণ করেন। একই সাথে এই দিবসের তাৎপর্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ, সংবাদ সম্মেলনে প্রতারণার অভিযোগ ভুক্তভোগীর

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জি।উপজেলা প্রশাসন জানায়, দিবসটি উদযাপনে আলোচনা সভাসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আরও পড়ুনঃ  দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য!